‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বড় রাস্তা ও ব্যস্ত সড়কে টোটোর দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। পথ নিরাপত্তার কথা মাথায় রেখে এবার টোটো চলাচল নিয়ে আরও কড়া অবস্থান নিল নব নির্বাচিত বিজেপি সরকার। ইতিমধ্যেই জেলায় জেলায় পুলিশের কাছে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। জাতীয় সড়ক, রাজ্য সড়ক কিংবা অন্য কোনও গুরুত্বপূর্ণ মেইন রোডে টোটো চালানো যাবে না বলে স্পষ্ট করা হয়েছে।  এই আবহেই টোটো চলাচল নিয়ে আরও কড়া বার্তা দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। রবিবার পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। 

গত ৩ অগস্ট থেকে রাজ্যজুড়ে পালিত হচ্ছিল পথ নিরাপত্তা সপ্তাহ। রবিবার (৯ অগস্ট) কলকাতা পুলিশের উদ্যোগে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে হয় সমাপ্তি অনুষ্ঠান।  উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং, কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ-সহ পুলিশের বিভিন্ন ডিভিশনের ডিসি পদমর্যাদার আধিকারিকরা। সেই অনুষ্ঠানে পথ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবহণমন্ত্রী বলেন, দুর্ঘটনা কমাতে শুধুমাত্র পরিকাঠামোয় বিনিয়োগ করলেই হবে না, প্রয়োজন মানুষের মধ্যে সচেতনতা। তাঁর কথায়, রোড সেফটির জন্য বিপুল অর্থ খরচ হলেও দুর্ঘটনা কমছে না। একইসঙ্গে গাড়ি চালানোর ক্ষেত্রে পরিবারের অভিভাবকদেরও আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

টোটোর প্রসঙ্গ উঠতেই তিনি বলেন,  অটোরিকশার ক্ষেত্রে অন্তত প্রয়োজনীয় কাগজপত্র থাকে, কিন্তু টোটোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যথাযথ নিয়ন্ত্রণের অভাব ছিল। সেই কারণেই গুরুত্বপূর্ণ রাস্তা থেকে টোটো সরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। অনব্যদিকে,  শহর ও জেলাগুলিতে গণপরিবহণের চাহিদা মেটাতে সরকারের তরফে নতুন বাস নামানোর পরিকল্পনাও জানানো হয়েছে। পরিবহণমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পুজোর আগেই রাজ্যে আসতে চলেছে ৫০০টি নতুন সরকারি বাস। আগামী বছরের মার্চের মধ্যে আরও ১০০০টি সরকারি বাস আনার লক্ষ্য রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান