দীর্ঘ ৬ বছর বাদে আমেরিকায় পা রাখলেন শি চিনফিং

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছলেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতেই দীর্ঘ ৬ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন চিনা প্রেসিডেন্ট। এদিনের অর্থনৈতিক সম্মেলনে যোগ দেওয়ার আগেই সান ফ্রান্সিসকোর বে এরেনায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং শি চিনফিং। সামরিক ইস্যুসহ দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যই হবে এই বৈঠক।

এই বৈঠক নিয়ে বাইডেন বলেন, ‘আমাদের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা। আমরা যা করার চেষ্টা করছি তাতে দুদেশের সম্পর্ক আরও ভালো হবে।‘ সান ফ্রান্সিসকোতে যাওয়ার আগে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন,’ এই বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি গাজা, তাইওয়ান, ইউক্রেন, নির্বাচনে হস্তক্ষেপের মতো বিষয়গুলো উঠে আসবে এবারে বৈঠকে।‘ ইতিমধ্যেই চিনের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আসন্ন বৈঠকে দুই নেতা চিন -যুক্তরাষ্ট্র সম্পর্ক গঠনে কৌশলগত, বিস্তৃত, মৌলিক গুরুত্ব এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সংক্রান্ত প্রধান বিষয়গুলোর ওপর জোর দেবেন।

উল্লেখ্য গত ফেব্রুয়ারি থেকে বাইডেন চিনের আকাশে গুপ্তচর বেলুন ধ্বংসের নির্দেশ দেওয়ায় দু দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। প্রসঙ্গত, ২০১৭ সালের পর এবার ছয় বছর পর যুক্তরাষ্ট্র সফরে এসেছেন শি চিনফিং। এর আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময় যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন চিনের সর্বাধিনায়ক। 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান