‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে টোকিও কলেজে যোগ দিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

জাপানের ওই কলেজের তরফে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নতুন ভূমিকায় চাইনিজ বিলিওনার তথা আলিবাবা সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক মা (Jack Ma)। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত টোকিও কলেজে (Tokyo College) ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্যে জাপানের ওই কলেজের তরফে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করা হয়েছে।

কতদিন পর্যন্ত কাজ করবেন জ্যাক? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত জ্যাক মার নিয়োগের মেয়াদ। তবে কলেজে ভিসিটিং প্রফেসর হিসাবে নিয়োগের চুক্তিটি বছরে নবায়ন বা রিনিউয়াল করা যাবে। টোকিও কলেজের তরফে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য প্রকাশ করে জানানো হয়েছে, ২০২৩ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ওই দায়িত্ব পালন করবেন জ্যাক মা। জানানো হয়েছে, টোকিও কলেজে জ্যাক মা বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা নিয়ে পরামর্শ দেবেন। পাশাপাশি ব্যবস্থাপনা, স্টার্টআপ বিজনেস এর বিষয়েও লেকচার দেবেন।

উল্লেখ্য দীর্ঘদিন ধরেই জনসমক্ষে ছিলেন না ই-কমার্স সাম্রাজ্য আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তিনি কোথায় ছিলেন তা স্পষ্টভাবে জানা যাচ্ছিল না। এক বছরেরও বেশি সময় ধরে বিদেশে থাকার পর অবশেষে গত মার্চ মাসে চিনে ফেরেন তিনি। এবার নতুন ভূমিকায় তাঁকে দেখা যাবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের