৩৫ দিনে ১৪ কেজি ওজন কমালেন চিনা তরুণী, নেপথ্যে ‘ইঁদুর ডায়েট’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা ৩৫ দিন একা জঙ্গলে কাটিয়েছেন বছর ২৫-র তরুণী। বেঁচে থাকার জন্য। জঙ্গল থেকেই খাবার আহরণ করেছিলেন তিনি। ৩৫ দিনে ৫০টি ইঁদুর গিয়েছে পেটে। আর তাতেই প্রায় ১৪ কেজি ওজন কমিয়েছেন ওই তরুণী। পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের একটি দ্বীপে

অক্টোবরের শুরু থেকে ‘ওয়াইল্ডারনেস সারভাইভাল’ নামে ওই প্রতিযোগিতার সূচনা হয়। সেই প্রতিযোগিতাতে অংশ নিয়েছিলেন ঝাও তিঝু নামে বছর ২৫-র তরুণী। প্রতিযোগিতার নিয়ম মেনে ৩৫ দিন কাটাতে হত জঙ্গলে। সেখানে একাকী জীবন কাটানোর অর্থ সহনশীলতা ও শক্তির পরীক্ষা দেন তিনি। প্রতিযোগিতা চলাকালীন ওজন কমানোর জন্য বিশেষ ব্যবস্থা নেয়। ৩৫ দিন জঙ্গলে কাটানোর সময় ৫০টি ইঁদুর খেয়ে বেঁচেছিলেন। এতেই তাঁর ওজন কমে যায় ১৪ কেজি।

জঙ্গলে থাকার সময় অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানান  ঝাও। ৪০ ডিগ্রি তাপমাত্রায় দিন কাটাতে হয়েছে তাঁকে। জঙ্গলের মধ্যে অসংখ্য পোকামাকড়ের কামড়ো খেতে হয়েছে। ওজন কমানোর পরিকল্পনা করেছিলেন তিনি। তারজন্য প্রোটিনের প্রয়োজন ছিল। প্রতিযওগিতার শুরুতে  তাঁর ওজন ছিল ৮৫ কেজি। ৩৫ দিন পর সেই ওজন কমে গিয়েছে ১৪ কেজি। এখন তাঁর ওজন ৭১। ইঁদুর ডায়েটেই তাঁর কমেছে বলে জানালেন তিনি।

অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু নভেম্বরের শুরুতেই দ্বীপে হানা দেয় ঘূর্ণিঝড়। এর জেরেই প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসেন তিনি। ততদিনে অনেকটাই শরীর ঝরিয়ে ফেলেছেন তিনি। তৃতীয়স্থানে রয়েছেন তিনি। ৯০ হাজার টাকা পুরষ্কারও পেয়েছেন। তাঁর এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

অভাবনীয় সুযোগ, ২৭ হাজার টাকা ছাড়ে মিলছে Oppo Reno16

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

বুধের উল্টো চালে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য