২ বছরে ২০ হাজার কর্মী ছাঁটাই করবে সিটি গ্রুপ

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মুনাফা লুঠতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। আগামী ২ বছরে কমপক্ষে ২০ হাজার কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার শীর্ষ কর্তারা। শুধু তাই নয়, আগামী কয়েক বছরে প্রায় ৬০ হাজার কর্মীর ঘাড়ে ছাঁটাইয়ের কোপ নেমে আসতে চলেছে। সদ্য সমাপ্ত বছরের শেষ ত্রৈমাসিকে বড় সড় লোকসানের মুখে পড়ার পরেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিটি গ্রুপের কর্তারা।

আধুনিক বিশ্বে সুদখোর মহাজন হিসাবেই কুখ্যাতি রয়েছে সিটি গ্রুপের। গত কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে মার্কিন ব্যাঙ্কটির গ্রাহক সংখ্যা কমেছে। চিন ও ভিয়েতনাম সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশ থেকে পাততাড়ি গোটাতে হয়েছে সিটি ব্যাঙ্ককে। ফলে বেওসা কমেছে। সেই সঙ্গে কমেছে মুনাফা। গত বছরের শেষ ত্রৈমাসিকে ১৮০ কোটি ডলার লোকসান হয়েছে সংস্থার। অথচ বছরের তৃতীয় ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছিল সংস্থাটি। লোকসানের মুখে পড়তেই সংস্থার শেয়ারহোল্ডাররা আতঙ্কিত হয়ে পড়েছেন। লোকসান এড়াতে সংস্থা থেকে হাত গুটিয়ে নিতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে।

শেয়ার গ্রহীতাদের আস্থা অর্জনেই খরচ কমানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সিটি গ্রুপের পরিচালন সমিতি। আর সেই খরচ কমানোর ক্ষেত্রে সংস্থার কর্মীদের ছেঁটে ফেলাকেই প্রাথমিক লক্ষ্য করেছে। সিটি গ্রুপের সিইও জেন ফ্রেজার স্বীকার করে নিয়েছেন, বছরের শেষ ত্রৈমাসিকে সংস্থার ব্যবসা এবং মুনাফা যথেষ্টই হতাশাজনক। ফলে চলতি বছর অর্থা‍ৎ ২০২৪ সাল সংস্থার কাছে যথেষ্টই কঠিন হয়ে দাঁড়াবে। সিটির চিফ ফিনান্সিয়াল অফিসার মার্ক ম্যাসন সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্বজুড়ে বর্তমানে সংস্থার কর্মী সংখ্যা ২,৩৯,০০০। তার মধ্যে অন্তত ৮ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। ২০ হাজার কর্মী কাজ হারাবেন।

মাংস নয়, আলুতেই মাতবে ভোজ! বাড়িতেই বানান সুস্বাদু আলুর রেজালা

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সিঁড়ি ভেঙে ডেলিভারি, দরজায় পৌঁছতেই অর্ডার বাতিল! তারপর…

গলায় ছুরি ধরে হাত-পা চেপে মহিলাকে ধর্ষণের অভিযোগ! ধৃত ১, মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক