বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ-মৃত্যু নিম্নমুখী

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৫ হাজার ২৮৮ জন। আর প্রাণ হারিয়েছেন ৮৮৩ জন। একই সময়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক লক্ষ ৫৫ হাজার ৫৮৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ২ কোটি ৬ লক্ষ ৮১ হাজার ৯৮৮ জনে। জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৪১ হাজার ২৮৫ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন। এ নিয়ে মহামারীর প্রকোপ শুরু হওয়ার পর থেকে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৩ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ৪২০ জন। মারণ ভাইরাসে আরও ১৯২ জন মারা যাওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৭৭ জনে।

গত ২৪ ঘন্টায় জাপানের পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন তাইওয়ানে। সেখানে আরও ১৯ হাজার ৬২৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫০৪ জন। জার্মানিতে ১৩ হাজার ৪২০ ও ব্রাজিলে ১২ হাজার ৭১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক মৃত্যুর নিরিখে জাপানের পরে রয়েছে আমেরিকা। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন ১৫৯ জন। জার্মানিতে করোনার নতুন বলি হয়েছেন ১০৩ জন।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?