বিশ্বজুড়ে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও বাড়ল মৃত্যু

দৈনিক সংক্রমণে শীর্ষে তাইওয়ান। দৈনিক মৃত্যুতে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে পুরোপুরি স্বস্তি মিলছে না। আগহের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ কমে এক লক্ষ দু’হাজারের কাছাকাছি দাঁড়ালেও দৈনিক মৃত্যু এক ধাক্কায় অনেকটাই বাড়ল। রবিবার যেখানে প্রাণ হারিয়েছিলেন ৫৩৮ জন, সেখানে সোমবার করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮৫২ জন। জাপান, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র-তিন দেশেই দৈনিক মৃত্যু একশোর গণ্ডি ছাড়িয়েছে।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ এক হাজার ৬৩২ জন। এ নিয়ে মহামারি সুরু হওয়ার পরে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ৬৭ কোটি ৫০ লক্ষ ১৩ হাজার ৩৩৯ জন। গত ২৪ ঘন্টায় জাপানকে ডিঙিয়ে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে তাইওয়ান। দ্বীপখণ্ডটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ২৯১ জন। জাপানে আরও ২১ হাজার ২৪৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ই্‌উরোপের দেশ জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩০১ জন। মাসর্কিন যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৮১৬ ও দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৪১৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জাপানে। পূর্ব এশিয়ার দেশটিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ২০৬ জন। দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে জার্মানি। ইউরোপের দেশটিতে করোনার মৃত্যুমিছিলে আরও ১২২ জন সামিল হয়েছেন। মারকিন যুক্তরাষ্ট্রে একই সময়ে প্রাণ হারিয়েছেন ১০০ জন। ফ্রান্সে ৯৬, ব্রাজিলে ৫২ ও রাশিয়ায় ৩৮ জন মারা গিয়েছেন।

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার