দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়ানমারে ঘূর্ণিঝড় মোচায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারে ঘূর্ণিঝড় মোচার জেরে নিহতের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত বেড়ে দাঁড়াল ৪১। সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গত রবিবার মায়ানমারের রাখাইন প্রদেশে আছড়ে পড়ে। সাইক্লোনটি ভূমি ছোঁয়ার সময় গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়ের দাপটে বহু বিদ্যুতের খুঁটি, নৌকা ভেঙে গিয়েছে। পাশাপাশি সিত্তে শহরে বহু টিনের তৈরি ঘরও ভেঙে গিয়েছে ঝড়ের দাপটে।

স্থানীয় মানুষজন সংবাদমাধ্যম এএফপি-কে জানিয়েছেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত বু মা (Bu Ma) গ্রামে এবং নিকটবর্তী খাউং ডোকে কার (Khaung Doke Kar) গ্রামে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। অন্যদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। সিত্তের বু মা গ্রামের প্রধান বলেন, ‘আরও বেশি মৃত্যু হবে, কারণ একশোরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।’

আবুল হোসেন নামের ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ তাঁর কন্যার কবরের কাছে বসে প্রার্থনা করছিলেন। তিনি জানান, তাঁর মেয়ের দেহ মঙ্গলবার সকালে উদ্ধার হয়েছে। তিনি বলেন, ‘আমার শরীর সুস্থ ছিল না সাইক্লোনের আগে। তাই আমাদের অন্যত্র সরে যেতে দেরি হয়েছিল।’ তাঁর আরও সংযোজন, আমরা যখন সরে যাব বলে ভাবছি, সেই সময় ঢেউ এসে আচমকা আমাদের নিয়ে চলে গেল। আমার যে ক্ষতি হয়েছে প্রকাশের ভাষা আমার নেই।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ