চারিদিকে বিস্ফোরণ, মদিনায় আটকে ফিরহাদের স্ত্রী-কন্যা-নাতনি

Share:

নিজস্ব প্রতিনিধি : পবিত্র রমজান মাসে মদিনায় গিয়ে আটকে পড়েছেন ফিরহাদের স্ত্রী-কন্যা ও নাতনি। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মদিনায় প্রথমবার গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি। কিন্তু সেখানে গিয়ে আটকে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে আটকে পড়ার কথাই জানিয়েছেন ফিরহাদকন্যা প্রিয়দর্শীনি।

জানা গিয়েছে,  রমজান পালনের সময়ে প্রথমবার মদিনায় গিয়েছিলেন তাঁরা। নামাজ পড়ার পরেই দঃসংবাদটি পান। তখনই ফেসবুকে লাইভ করে জানান, মদিনায় তাঁর ভাল অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন ভাষার মানুষ এখানে এসেছেন। একে অপরের ভাষা না বুঝতে পারলেও সাহায্য করতে এগিয়ে আসে। সকলেই পরোপকারী। এমন অবস্থায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধের আবহ মন ভেঙে দিয়েছে। যাঁরা রমজানের পবিত্র সময়ে ইসলাম দেশের উপর এই ধরনের আঘাত করছে, ভগবান তাদের সুবুদ্ধি দিক। এমনটাই আবেদন করেছেন ফিরহাদকন্যা।

তিনি নিজেও আটকে রয়েছে এই পরিস্থিতির কারণে। নিজের মুখে তিনি জানান, ভিন দেশে আটকে থাকলেও আপাতত নিরাপদেই রয়েছেন তাঁরা সকলেই। ফিরহাদ কন্যা, স্ত্রী ও নাতনি ছাড়াও আটকে পড়েছেন শুভশ্রী গাঙ্গুলি এবং তাঁর ছেলে ইউভান, অভিনেত্রী সোনাল চৌহান, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও। তবে সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। দুবাই বিমানবন্দরে আটকে থাকার ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন পিভি সিন্ধু। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলতে যাওয়ার জন্য তিনি দুবাই বিমানবন্দরে নেমেছিলেন। সেখানেই আটকে পড়েছেন। তাঁকে এবং তাঁর কোচকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ভারতীয় দূতাবাসকে।

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি