বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় ১০ নম্বরে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় ফের জায়গা করে নিল রাজধানীর ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর। গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে বিমান চলাচল সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের তালিকা তৈরি করেছে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) ওয়ার্ল্ড। ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকার হার্টসফিল্ড জ্যাকসন আতলান্তা বিমানবন্দর।

করোনা অতিমারীর কারণে বিমান পরিবহণ ব্যবসার কার্যত নাভিশ্বাস উঠেছিল। প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা রুখতে লকডাউনের রাস্তায় হেঁটেছিল বিশ্বের অধিকাংস দেশ। এমনকি বিমান পরিষেবা বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছিল। ফলে এক ধাক্কায় যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই দুর্দশা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বিমান সংস্থাগুলি। ফলে আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবার ব্যবসায় ফের রমরমা শুরু হয়েছে।

এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) ওয়ার্ল্ড-এর রিপোর্ট অনুযায়ী,  গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে বিশ্বজুড়ে বিমান যাত্রা করেছেন প্রায় ৮৫০ কোটি যাত্রী। ২০২২ সালের তুলনায় যাত্রী সংখ্যা বেড়েছে ২৭.২ শতাংশের মতো। করোনা অতিমারীর পূর্ববর্তী সময়ে যত যাত্রী বিমানে যাতায়াত করতেন তার ৯৩.৮ শতাংশকে ফের বিমানমুখো করা সম্ভব হয়েছে। ডোমেস্টিক ও আন্তর্জাতিক উড়ানের ঘন-ঘন আনাগোনার নিরিখে বিশ্বের প্রথম ১০টি বিমানবন্দরের পাঁচটিই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। শীর্ষে রয়েছে আমেরিকার হার্টসফিল্ড জ্যাকসন আতলান্তা বিমানবন্দর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও ডালাস বিমানবন্দর। চার নম্বরে জায়গা করে নিয়েছে লন্ডনের হিথরো বিমানবন্দর। পাঁচ নম্বরে রয়েছে টোকিও’র হানিডা বিমানবন্দর। ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর ও ইস্তাম্বুল বিমানবন্দর। অষ্টম স্থানে রয়েছে লস অ্যাঞ্জেলস বিমানবন্দর। নবম স্থানে শিকাগোর ও হেয়ার বিমানবন্দর এবং দশম স্থানে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর। প্রথম স্থানে থাকা আমেরিকার হার্টসফিল্ড জ্যাকসন আতলান্তা বিমানবন্দররে গত বছর ১০ কোটি ৪৬ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন।

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল