স্নিকারের পর এবার বাইবেল বেচে দিলেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে হাত টানাটানি। এবার বাইবেলটিও বেচে দিলেন প্রাক্তন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬০ ডলারে বাইবেলটি বেচে দিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন তিনি। এর আগে নিজের স্নিকার ও এনএফটি কার্ডগুলিও বেচে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘প্রত্যেক আমেরিকাবাসীর নিজেদের ঘরে একটি বাইবেল রাখা প্রয়োজন। আমার কাছে বাইবেল প্রচুর রয়েছে। বাইবেল আমার খুব ফেভারিট বই। অনেকের কাছেই বাইবেল খুবই ফেভারিট।‘ একইসঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট জানান, ‘বাইবেলই আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমেরিকাকে ফের শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে হবে। এটাই আমাদের ধর্ম।‘

জানা যাচ্ছে, নির্বাচনী প্রচারের জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ট্রাম্পকে ৩৫ কোটি ডলার জরিমানা করেছেন বিচারক আর্থার এনগোরান। ট্রাম্পের জরিমানার টাকা সুদ সহ ৪৬ কোটি ৪০ লক্ষ ডলার দাঁড়িয়েছে। গত ২৫ মার্চ ৪৬ কোটি ৪০ লক্ষ ডলার জরিমানা কমিয়ে ১৭ কোটি ৫০ লক্ষ ডলার করেছে বিচারক। তবে সেই টাকা মেটাতে ট্রাম্পকে ১০ দিন সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে টাকা দিতে না পারলে ট্রাম্পকে পুরো টাকা দিতে হবে বলে জানিয়েছে আদালত। এছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন। এই প্রেক্ষাপটে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জরিমানার টাকা পুরোপুরি মেটাতে পারবেন কিনা, এখন সেটাই দেখার।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক