কঙ্গোতে বিদ্রোহী হামলায় নিহত ৫০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার সংঘাতপীড়িত দেশ পূর্ব গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ফের ভয়াবহ হামলা। সন্দেহভাজন এডিএফ জঙ্গিদের আক্রমণে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। গত ৯ থেকে ১৫ মার্চের মধ্যে ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের মুচাচা ও বাবেসুয়া এলাকায় এই ভয়াবহ হামলা চালানো হয় বলে জানিয়েছে রেডিও ওকাপি।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি, মুচাচা এলাকার একটি স্বর্ণখনি ঘিরে ৩৫ জনকে খুন করা হয়, আর বাবেসুয়ায় আরও ১৫ জন সাধারণ মানুষ প্রাণ হারান। বহু বছর ধরেই পূর্ব কঙ্গোয় সক্রিয় এডিএফ গোষ্ঠীটির সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে মনে করা হয়।

আরও পড়ুন: বদলা নিতে ইজরায়েলের পরমাণুকেন্দ্রে হামলা ইরানের, জখম শতাধিক

হামলার সময় কেবল হত্যাকাণ্ডেই থেমে থাকেনি জঙ্গিরা। একাধিক গ্রামে লুটপাট চালানোর পাশাপাশি বহু বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে বহু পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে। বিশেষ করে ৪ নম্বর জাতীয় সড়কের আশপাশের এলাকা থেকে বহু মানুষ নিরাপত্তার খোঁজে পালাতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে উগান্ডা এবং কঙ্গোর যৌথ বাহিনী এডিএফ দমনে অভিযান চালালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই বিদ্রোহী গোষ্ঠীকে। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে লাগাতার হামলা দেশের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সংগঠনগুলি সরকারের কাছে দ্রুত নিরাপত্তা জোরদার ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। একইসঙ্গে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী দফতর (ওসিএইচএ) ইতুরির ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মতে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিবিরগুলিতে তীব্র মানবিক সংকট তৈরি হচ্ছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে পূর্ব কঙ্গোতে আরও বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪