প্রেমিকার সঙ্গে দেখা করার পরদিনই অভিযানে মৃত্যু মাদকসম্রাট এল মেনচো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। রবিবার মধ্য-পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের তাপালপা শহরের উপকণ্ঠে সেনাবাহিনী তাঁর আস্তানায় হানা দেয়। কর্তৃপক্ষের দাবি, এক প্রেমিকার ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান সম্ভব হয়।

মেক্সিকোর মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান হিসেবে দীর্ঘদিন ধরেই মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন এল মেনচো। অভিযানের সময় তাঁর অনুগামীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ বাধে। গুলিবিনিময়ে তিনি গুরুতর আহত হন। পরে হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

অভিযানের খবর ছড়িয়ে পড়তেই তাপালপা এলাকায় সহিংসতা ছড়ায়। ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তামন্ত্রী ওমার গার্সিয়া হারফুচ জানান, অভিযানে ৩০ জন কার্টেল সদস্য নিহত ও অন্তত ৭০ জন দফতর হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতর এল মেনচোর মাথার দাম ১ কোটি ৫০ লাখ ডলার ঘোষণা করেছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সহায়তায় এই অভিযান চালানো হয়েছে বলে মেক্সিকোর প্রতিরক্ষা দফতর স্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF