কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো মৃত্যুতে মেক্সিকোজুড়ে তাণ্ডব ! জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর নিহত হয়েছেন। জানা গিয়েছে , মেক্সিকোর জালিস্কো প্রদেশে তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজধানী মেক্সিকো সিটি-তে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

অভিযানের সময় জালিস্কোর তাপালপা শহরে জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর আরও চার সদস্য নিহত হয়। নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন। এই অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এল মেনচোর মৃত্যুর পর দেশটির অন্তত আটটি প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। সিজেএনজি সদস্যরা বিভিন্ন শহরে গাড়িতে আগুন দেয়, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অর্ধডজনের বেশি শহরে অগ্নিসংযোগ ও অবরোধের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিওনের কিছু এলাকায় মার্কিন নাগরিকদের সতর্কতা জারি করেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, দেশের বেশিরভাগ অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ৫৯ বছর বয়সী এল মেনচো একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন। পরে তিনি বিশাল মাদক চক্র গড়ে তোলেন এবং যুক্তরাষ্ট্রে কোকেন, মেথামফেটামিন ও ফেন্টানাইল পাচারের অভিযোগে অভিযুক্ত হন। তাকে ধরিয়ে দিতে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ বাহিনীর সুপরিকল্পিত অভিযানে এই অভিযান সফল হয়েছে।

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

শরীর ঘামছিল, বন্ধুকে শেষ ম্যাসেজ! নানার মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত মামলা দায়ের, শোকপ্রকাশ বলিউডের

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে