খুলে দেওয়া হল ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট, ফিরতে নারাজ প্রাক্তন প্রেসিডেন্ট

মাস্কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খুলে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট খোলা নিয়ে সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় অধিকাংশই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট খুলে দেওয়ার পক্ষেই তাদের মতামত দিয়েছেন। তবে পক্ষে আর বিপক্ষের মধ্যে ভোট ব্যবধানের ফারাক ছিল অল্পই।

যদিও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি টুইটারে ফেরার ব্যাপারে খুব একটা আগ্রহী নন। পাশাপাশি এটাও জানিয়েছেন, তিনি মাস্কের ভক্ত। টুইটার-কর্তা তাঁর অ্যাকাউন্ট খুলে দেওয়ায় তিনি মাস্কের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ট্রাম্প বলেন, আমি ইলনকে পছন্দ করি। আপনারা সকলেই জানেন, মাস্ক একটি চরিত্র বটে। এই ধরনের মানুষদের আমার বেশ ভালো লাগে।

গত বছর ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর থেকে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও সেই সময় টুইটার অ্যাকাউন্টের মালিক ছিলেন না এলন। ট্রাম্পের অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করার খবর দিতে গিয়ে টুইটার-কর্তা জানান, জনগণ রায় দিয়েছে। সেই রায় মেনে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট খুলে দেওয়া হল। উল্লেখ করা যেতে পারে, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করার সময় তাঁর (ট্রাম্পের) ফলোয়াড়ের সংখ্যা ছিল আট কোটি ৮০ লক্ষের বেশি।

আরও একটি খবরে জানা গিয়েছে, বেশি সময় ধরে কাজ করার শর্তে রাজি না হওয়ায় গত শুক্রবার টুইটারের কয়েকশো কর্মী পদত্যাগ করেন। ফলে টুইটারের কার্যালয় বন্ধ হয়ে যায়। সোমবার সেগুলি খুলতে পারে।  

আরও পড়ুন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছি, দু’বছর আগেই ঘোষণা ট্রাম্পের

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের