লকডাউনে নাজেহাল সাংহাই, দেখা দিয়েছে প্রবল খাদ্য সঙ্কট

চিনা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন নতুন এই ভেরিয়েন্ট খুব দ্রুত প্রভাব বিস্তার করতে পারে। দেশের প্রবীণ ও যাঁরা টিকা এখনও যাঁরা নেননি, তাঁদের ঝুঁকি বেশি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  চিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাণিজ্য নগর সাংহাইতে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এর জেরে সাংহাইতে একপ্রকার খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। সম্প্রতি চিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য করোনা বিধি ভেঙে সুপার মার্কেটের সামনে লম্বা লাইন দিয়েছেন।

হংকং পোস্ট অনুসারে, সাংহাইয়ের অবস্থা এতটা খারাপ, সেখানে সাধারণ মানুষকে একবেলা খেয়ে থাকতে হচ্ছে। সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। যার ফলে খাবারও সংগ্রহ করতে পারছেন না। দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অনেকে। অর্থের অভাবে অনেকে খাবার কিনেও খেতে পারছেন না। অন্যদিকে, চিনা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাংহাইয়ে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, চিনা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন নতুন এই ভেরিয়েন্ট খুব দ্রুত প্রভাব বিস্তার করতে পারে। দেশের প্রবীণ ও যাঁরা টিকা এখনও যাঁরা নেননি, তাঁদের ঝুঁকি বেশি। জানা গিয়েছে, ১ মার্চ থেকে সাংহাইতে ১.৩ লক্ষের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, ইতিমধ্যে ব্রিটিশ প্রশাসনও দেশবাসীকে সতর্ক করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, নতুন ভেরিয়েন্টের প্রভাব পর্যালোচনা করে পরবর্তী  সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার এই নতুন প্রজাতির যদি ভয়াবহ প্রভাব দেখা যায়, সেক্ষেত্রে ব্রিটেনে লকডাউনের ঘোষণা হতে পারে বলে জানানো হয়েছে।

নতুন ভেরিয়েন্ট XE প্রথম ব্রিটেনে দেখতে পাওয়া যায়। বিশ্বের অনেক দেশেই এই ভেরিয়েন্টের অস্বিত্ব পাওয়া গিয়েছে। তবে এখনও এই ভেরিয়েন্ট সেভাবে ছড়িয়ে পড়েনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু সতর্ক করে জানিয়েছেন, এই ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের থেকে ১০ গুন বেশি। তবে এই ভেরিয়েন্টের ফলে শারীরিক প্রভাবের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য