ষড়যন্ত্রের অভিযোগে ৫বছরের কারাদণ্ড প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বিপাকে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। এবার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে প্যারিসের একটি আদালত। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রথমে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়। তার খানিক বাদেই সাজা ঘোষণা করা হয়। তবে কবে থেকে সারকোজিকে ওই কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে তা এদিন ঘোষণা করা হয়নি। বিচারক জানিয়েছেন, পরে এ বিষয়ে নির্দেশ দেওয়া হবে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, ‘২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফির সরকারের কাছ থেকে অবৈধ অর্থ সংগ্রহ করেছিলেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। কূটনৈতিক সুবিধার বিনিময়ে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি লিবিয়া থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য হিসাবে গ্রহণ করেছিলেন। যদিও প্যারিসের আদালত সারকোজিকে নিষ্ক্রিয় দুর্নীতি, অবৈধ প্রচারণার অর্থায়ন এবং সরকারি তহবিল আত্মসাৎ সহ আরও তিনটি অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।’

শুধু সারকোজি নয়, তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী তথা প্রাক্তন মন্ত্রী ক্লড গুয়ান্ট এবং ব্রাইস হোর্তেফিউক্সকেও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এদিন রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেছেন ‘এটা স্পষ্ট যে নিকোলাস সারকোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের লিবিয়ার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দিয়েছিলেন। আর সেই অনুমতি দিয়েছিলেন প্রচারের ক্ষেত্রে গঠিত তহবিলে অর্থ জোগাড় করার জন্য। লিবিয়া থেকে প্রাপ্ত অর্থ সারকোজির প্রচারণায় ব্যবহৃত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাতে অপরাধের বোঝা কমে না।’ আপিল করলেও প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টকে জেলের সাজা ভোগ করতে হবে বলেও এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিচারপতি।

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু