জর্জিয়ার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ম্যানচেস্টার সিটির প্রাক্তন ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি : সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন প্রাক্তন ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। ৫৩ বছর বয়সী মিখাইল ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের প্রাক্তন পার্লামেন্ট সদস্য। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই একমাত্র প্রার্থী। শনিবার(১৪ ডিসেম্বর)প্রেসিডেন্ট পদে নিয়োগ করার প্রস্তুতিও ইতিমধ্যেই শেষ হয়েছে।

সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল গোটা জর্জিয়া। জাতীয় নির্বাচনে অনিয়ম নিয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশটির শহরগুলোতে। এমতাবস্থায় কাভেলাশভিলির নিয়োগ সংকট আরও বাড়াতে পারে মনে করা হচ্ছে। ৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির প্রাক্তন এমপি। শনিবার তিনি শাসক দলের দ্বারা নিয়ন্ত্রিত ইলেকটোরাল কলেজ ভোটে নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে চারটি প্রধান বিরোধী দল মিখাইলকে প্রত্যাখ্যান করেছে। সংসদীয় কার্যক্রমে অংশ নিতে অস্বীকার করছে তারা। গত অক্টোবরের নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁরা। জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট সালোমে জোরাবিচভিলি কাভেলাশভিলির নিয়োগকে ‘প্রতারণা করে পদ পাওয়া’ হিসেবে আখ্যা দিয়েছেন এই বিরোধী দলগুলি।

শনিবার পার্লামেন্ট ভোটে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আমেরিকা উভয়ই গণতান্ত্রিক পথে পিছিয়ে যাওয়ার জন্য সরকারের নিন্দা করেছে। গত দুই সপ্তাহে জর্জিয়া জুড়ে ৪৬০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

উল্লেখ্য,জর্জিয়ার প্রেসিডেন্ট পদটা মূলত অলঙ্কারিক। জনগণের সরাসরি ভোটে নয়, সংসদ সদস্য, মিউনিসিপ্যাল কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৩০০ সদস্যের ইলেকটোরাল কলেজ নির্বাচন করা হয় দেশটির প্রেসিডেন্ট কে হবে।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!