পেশোয়ারে আদালতে ঢুকে প্রবীণ আইনজীবীকে গুলি করে খুন

দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক হাড়হিম করা ঘটনার সাক্ষী পেশোয়ার হাইকোর্ট।

হাইকোর্টের বাররুমে খুন হয়ে গেলেন পাকিস্তান সুপ্রিম কোর্টের বার অ্য়াসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী লতিফ আফ্রিদি। এই ঘটনায় সেখানে রীতিমতো আতঙ্ক তৈরি হয়। গুলি করে পালিয়ে যাওয়ার সময় বাররুমের অন্যান্য আইনজীবী তাঁকে ক্ষিপ্রতার সঙ্গে ধরে ফেলে। কেড়ে নেওয়া হয় তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্র। পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেফতার করে। ধৃতের নাম  আদনান আফ্রিদি। তাঁর আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতের থেকে উদ্ধার হয়েছে পরিচয়পত্র। উদ্ধার হয়েছে  ওকালতি করার লাইসেন্স।  অন্যদিকে, লতিফ আফ্রিদিকে দ্রুত পেশওয়ার লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ এই খুনের খবর দিতে গিয়ে জানিয়েছে, সোমবার অন্যান্য় আইনজীবীদের সঙ্গে বাররুমে বসেছিলেন বিশিষ্ট আইনজীবী  লতিফ আফ্রিদি। দুপুরে ওই যুবক বাররুমে ঢুকে লতিফ আফ্রিদিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। বাররুমে লুটিয়ে তিনি লুটিয়ে পড়েন। অন্যান্য আইনজীবীরা দ্রুত তাঁকে  লেডি রিডিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

ডন পত্রিকার রিপোর্ট অনুসারে, ধৃত যুবকের বাবা পেশায় আইনজীবী ছিলেন। ২০১৫ সালে তাঁকে খুন করা হয়। ঘটনার সঙ্গে জড়িয়ে যায় লতিফ আফ্রিদি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের নাম। পরে  সকলেই জামিন ছাড়া পায়।  আট বছর বাদে বাবার খুনের বদলা নিল ছেলে। 

আরও পড়ুন স্টেডিয়াম হল পরীক্ষাকেন্দ্র, হাজির ৩০ হাজার, পাকিস্তানে গোওওওল-মাল

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!