ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধ শুরুর পর থেকেই বেসুরো শোনাচ্ছিল ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর কণ্ঠ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাতে অস্বীকার করেছিলেন। এমনকি যখন হরমুজ প্রণালি অবরুদ্ধমুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন, তখন সাড়া দেননি। ইরান যুদ্ধ নিয়ে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ফরাসি বিদেশ মন্ত্রী জ্যঁ-নোয়েল বারো।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএম’ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বারো বলেন, ‘মধ্যপ্রাচ্যের সঙ্কট শুরুর পর থেকেই নিজেদের অবস্থান আমরা স্পষ্ট করে দিয়েছিলাম। ফ্রান্স এই যুদ্ধে জড়ায়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার পরিকল্পনা নেই।’ কেন এই সিদ্ধান্ত সে বিষয়ে জ্যঁ-নোয়েল বারো বলেন, ‘অভিযানের লক্ষ্য স্পষ্ট নয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠায় ইরানের বিরুদ্ধে চলতি যুদ্ধে ফ্রান্সের যুক্ত হওয়া সম্ভব নয়। শুরু থেকেই ফ্রান্স এই যুদ্ধের বিরোধিতা করে আসছে। সঙ্ঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে।’

বিশ্বে জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি  দ্রুত খুলে দেওয়ার পক্ষেই গুরুত্ব আরোপ করেন ফরাসি বিদেশ মন্ত্রী। তিনি জানান, ‘হরমুজ প্রণালি দিয়ে যাতে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করে তার জন্য একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি চলছে।’ হরমুজ জলপথ ব্যবহারের জন্য বিভিন্ন দেশের জাহাজের কাছ থেকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) টোল আদায়ের বিরোধিতা করে জ্যঁ-নোয়েল বারো বলেন, ‘কোনও প্রণালিতে বাধা সৃষ্টি, ব্ল্যাকমেল বা টোল আদায় মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলে কোনও প্রতিবন্ধকতা গ্রহণযোগ্য নয়।’

 

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত