‘গণহত্যাকারী জো’, ভোট প্রচারে বেরিয়ে হেনস্থার মুখে বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তাঁর মদতেই গত দুই মাসের বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। ২৩ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে প্রাণ হারাতে হয়েছে। তার মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে। গাজায় নির্বিচারে গণহত্যা চালানোয় মদত দেওয়ায় মার্কিন নাগরিকদের কাছে ঘটণার পাত্রে পরিণত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে কতটা ঘৃণা করেন সাধারণ মার্কিন নাগরিক, তার প্রমাণ মিলল শুক্রবার। ভোট প্রচারে গিয়ে বাইডেনকে শুনতে হল, ‘গণহত্যাকারী জো’ শ্লোগান। শুধু তাই নয়, বিক্ষোভের মুখেও পড়তে হলো। যদিও এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

ভোটের প্রচারে শুক্রবার পেনসিলভেনিয়া অঙ্গ রাজ্যে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সভা শুরুর সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতার একাংশ শ্লোগান দিতে শুরু করেন, ‘খুনি, খুনি, গণহত্যাকারী জো’। ওই শ্লোগান শুনে ঘাবড়ে যান মার্কিন প্রেসিডেন্ট। বেশ কয়েকজন বিক্ষোভকারী বাইডেনের উদ্দেশে বলেন, ‘বুড়ো হয়ে গিয়েছেন, বাড়িতে গিয়ে বিশ্রাম নিন। এমনিতেই ভোটে হারবেন।’ এর পরে বিক্ষোভকারীরা ফের শ্লোগান দিতে থাকেন, ‘গণহত্যাকারী বাইডেনকে কোনও ভোট নয়।’ বিক্ষোভের ফলে ঠিকমতো ভাষণই দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।

এমনিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লাগাতার কর্মসংস্থান সঙ্কুচিত হওয়ায় বাইডেনের উপরে হাড়ে-হাড়ে চটে মার্কিন নাগরিকরা। সম্প্রতি একাধিক জনমত সমীক্ষায় ধরা পড়েছে, জনপ্রিয়তা তলানিতে বাইডেনের। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জনপ্রিয়তায় অনেকটাই পিছিয়ে পড়ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। উল্টে গাজায় ইজরায়েলকে গণহত্যায় মদত জুগিয়ে সাধারণ মার্কিনিদের কাছে ভিলেন হয়ে দাঁড়িয়েছেন ৮১ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে