প্লে অফ নিশ্চিত করতে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এদিন ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেই প্রথম চারে থাকা পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফ নিশ্চিত করার ক্ষেত্রে এদিনের ম্যাচে কেকেআরের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। সেই ম্যাচে মণীশ পাণ্ডে ও ভেঙ্কটেশ আয়ারকে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা যায়। বল হাটে দুর্ধর্ষ পারফরমেন্স করেন মিচেল স্টার্ক। এদিন যখন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর নামবে, তখন শ্রেয়স আইয়ারদের আত্মবিশ্বাস যে তুঙ্গে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। ফিল সল্ট ও সুনীল নারিন দুরন্ত ফর্মে রয়েছেন। এদিনের ম্যাচেও যদি এই ২ ব্যাটসম্যান নিজেদের ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে মুম্বইয়ের কপালে যে দুঃখ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সুনীল নারিন শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। অন্য বোলারদের মধ্যে হর্ষিত রানা ও বৈভব আরোরা উইকেট নিলেও বড্ড বেশি রান দিচ্ছে। এটা নাইট শিবিরের কাছে খুব চিন্তার কারণ। মিচেল স্টার্কের ক্ষেত্রেও এই একই কথাই প্রযোজ্য। মিচেল স্টার্ককেও আরও বেশি নিয়ন্ত্রিত বল করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে এদিন মুম্বইয়ের অনেক খোলা মনে খেলতে পারার সুযোগ রয়েছে। কারণ, মুম্বই প্লে অফ যেতে পারবে না জানে। সেই কারণে এদিনের ম্যাচ চাপমুক্তভাবেই খেলতে পারবেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। গত কয়েকটি ম্যাচে ফর্মে দেখা যায়নি রোহিতকে। খুব কম রানে আউট হয়ে গিয়েছে। অন্যদিকে মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও ভালো ফর্মে নেই। এদিনের ম্যাচে কি রোহিত ও হার্দিককে ফর্মে ফিরতে দেখা যাবে, এখন সেটাই দেখার। উল্লেখ্য, ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে ১১টি ম্যাচের মধ্যে কলকাতা জিতেছে চারটি ম্যাচে। সাতটি ম্যাচ হেরে গিয়েছে। ২০১৯ সালে শেষবার ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা। পাঁচ বছর পর ফের ক্রিকেটের নন্দনকাননে নামবে এই ২টি দল।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের