আদালতের সামনে  ছুরিকাঘাতে মৃত্যু দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবারের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার বুসান জেলা আদালতের সামনে ঘটল ভয়াবহ ঘটনা। একজন ইউটিউবার ওপর একজন ইউটিউবারকে ছুরি দিয়ে  প্রকাশ্যে খুন করল।  কোরিয়ার এক সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, ৫০ বয়সী এক ইউটিউবার মামলার শুনানির জন্য  বুসান জেলা আদালতে যায়। আর তখনই তাঁর ওপর হামলা চালায় আরেক ইউটিউবার। পাশাপাশি এই হামলার ঘটনাটি দুই ইউটিউবারের অ্যাকাউন্ডে সরাসরি সম্প্রচার হয়।

হত্যাকাণ্ড নিয়ে দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, এই হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল। কারণ, আগের দিন রাতে হামলাকারী এই হত্যাকাণ্ড চালানোর জন্য ছুরি কিনেছিল এবং একটি গাড়ি ভাড়া করে। তবে আদালতের সামনে ছুরিঘাতের পর আহত ইউটিউবারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ মারফত জানা গিয়েছে, ছুরি হামলাটি চালিয়েছিল ইউটিবার  হং। আর সেই হামলায় প্রাণ হারিয়েছেন  ইউটিউবার জো। এই হত্যাকাণ্ডের পর হং তাঁর ইউটিউব চ্যানেলে জানায়, ‘যারা ওই সময়ে ভিডিওটি দেখেছিলেন সেই সকল ফলোয়ার্সদের কাছে ক্ষমা চাইছি ।   যে অন্যের সুখ নষ্ট করার চেষ্টা করেছে তাকে আমি ক্ষমা করতে পারি না। আমি কোনো অজুহাত দেব না। আমি আমার কৃতকর্মের দায় নেব।‘ জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে হং এবং জো মধ্যে বিবাদ চলছিল। আর তাতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  বর্তমানে হং-এর ইউটিউবে চার হাজার সাবস্ক্রাইবার রয়েছে ।

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ