‘নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও’ জেলেনস্কিকে কড়া হুমকি দিল প্রতিশোধের নেশায় মত্ত রাশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইউক্রেনের হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছে। এই হত্যার ঘটনায় প্রতিশোধের আগুনে জ্বলছে রাশিয়া। ইউক্রেনও এই হত্যার দায়ভার স্বীকার করেছে। এমতাবস্থায় ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব নতুন মোড় নিতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা। ক্রোধের আগুনে জ্বলতে থাকা রাশিয়া স্পষ্ট জানাল জেলেনস্কির আয়ু এবার শেষ।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠিত একটি রাজনৈতিক টকশোর উপস্থাপক এই হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘তাঁর নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন।’

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিস্ফোরণে ইগর কিরিলভ নিহত হন। এই গুপ্তহত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে দেশটির সবচেয়ে উচ্চপর্যায়ের কোনো সামরিক কর্মকর্তা ইউক্রেনের হামলায় প্রাণ হারালেন। ইগর কিরিলভ রাশিয়ার ‘নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস’ নামে একটি বাহিনীর প্রধান ছিলেন। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে ইগর কিরিলভ ও তাঁর সহকারী ইলিয়া পোলিকারপভ নিহত হন।

আগামীকাল বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর)পুতিন তাঁর বছর শেষের বার্ষিক সংবাদ সম্মেলন করবেন। রেডিও-টেলিভিশনে বক্তব্য রাখবেন পুতিন। আগামীকাল এসব নিয়ে ব্যস্ত থাকবে রাশিয়ার প্রধান টেলিভিশন চ্যানেলগুলো। এইদিনে হয়তো ইউক্রেনকে নতুন বার্তা দিতে পারেন পুতিন।

প্রায় তিন বছর ধরে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। থামার কোন লক্ষণই নেই। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বারবার সতর্ক করেছে রাশিয়াকে। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের সঙ্গে একমত জেলেনস্কি ও পুতিনও। কিন্তু যুদ্ধবিরতির ক্ষেত্রে নিজ নিজ শর্ত রেখেছেন তাঁরা (জেলেনস্কি ও পুতিন)। যুদ্ধ বিরতির মুখেই রাশিয়ার শীর্ষ সেনার মৃত্যুর ঘটনা ঘটল। এখন একটাই প্রশ্ন আদেও দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হবে তো ?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘মন থেকে ককরোচদের সমর্থন’, দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে হলিউড অভিনেতা

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দুই হাত নেই, পায়ে কলম নিয়ে ভিক্ষে করে খুদেদের ভবিষ্যৎ গড়ছেন সিউড়ির ‘জগন্নাথ’

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি