চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৯

Curtesy: Google

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা। গিলগিট-বালতিস্তানের চিলাসের হুদুর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। হামলায় নিহত ঘটনাস্থলেই নিহত হন ৯ জন।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২ ডিসেম্বর) গিলগিট-বালতিস্তানের চিলাসের হুদুর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালায়। বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাচ্ছিল। এই হাইওয়েটি বিশ্বের সবচেয়ে উঁচু রাস্তাগুলোর মধ্যে একটি।

আরিফ আহমেদ নামে সেনাবাহিনীর এক প্রাক্তন কর্মকর্তা জানান, চিলাসের হুদুর এলাকায় বাসটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। ফলে স্বাভাবিকভাবেই একটা দুর্ঘটনা ঘটে। এই কর্মকর্তার মতে, বন্দুক হামলায় ৮ জন ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে পাঁচজনের দেহ চিহ্ণিত করা হয়েছে। পরবর্তীতে আহত একজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুজন সেনা সদস্যও রয়েছেন।

জানা গিয়েছে, নিহতদের সবাই পাকিস্তানের নাগরিক। তারা কোহিস্তান, পেশোয়ার, ঘিজের, চিলাস, রোন্ডু, স্কারদু, মানসেহরা, সোয়াবি ও সিন্ধুর অধিবাসী। পাকিস্তানে এই ধরনের হামলা নিয়মিত ঘটনা। সম্প্রতি তেহরিক-ই তালিবান (টিটিপি) নামে একটি গোষ্ঠী এমন বেশ কিছু হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি।

গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান এক বিবৃতিতে বলেছেন, ‘হামলায় জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে সরকার।’ তিনি এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন।   

চিলাস শহরটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাছে গিলগিট বাল্টিস্তানের পার্বত্য অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে সন্ত্রাসী হামলা বেশ বেড়েছে। এর মধ্যে কিছু হামলার জন্য পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান দায় স্বীকার করেছে।
Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ