লক্ষ্য ভারত বিরোধী প্রচার, বাংলাদেশে আলোচনায় হাফিজ সাঈদের সহযোগী

Share:

নিজস্ব প্রতিনিধি: লস্কর-ই-তৈবার (এলইটি) প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ ঘনিষ্ঠ এক সহযোগীকে বাংলাদেশে দেখা গিয়েছে। ওই ব্যক্তি ভারত সীমান্তের কাছে বিপজ্জনকভাবে কিছু কার্যকলাপ পরিচালনা করছে বলে খবর। পাকিস্তানের মারকাজি জমিয়ত আহলে হাদিসের সাধারণ সম্পাদক এবং জাতিসংঘ কর্তৃক মনোনীত সন্ত্রাসী হাফিজ সাঈদের বহুদিনের সহযোগী ইবতিসাম এলাহি জহির গত ২৫ অক্টোবর ঢাকায় আসে। তারপর থেকে বাংলাদেশের সংবেদনশীল সীমান্তবর্তী জেলাগুলিতে গিয়ে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তৃতা দেয় এবং স্থানীয় মৌলবাদীদের সঙ্গে আলোচনা সারে।

গত দু’দিনে ইবতিসাম এলাহি জহির রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছে। চলতি সপ্তাহে তার রঙপুর যাওয়ার কথা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে মহম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর এটি তার দ্বিতীয় সফর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও একবার বাংলাদেশ এসেছিল ইবতিসাম। জানা গিয়েছে, জহির ৬-৭ নভেম্বর রাজশাহীতে এক বিশাল ইসলামী সম্মেলনে অংশ নেবে। ১২ দিনেরও বেশি সময় বাংলাদেশে থাকবে বলে মনে করা হচ্ছে।

ইবতিসাম এলাহি জহিরের সঙ্গে ভারত থেকে পলাতক এবং উগ্রপন্থী প্রচারক জাকির নায়েকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে জাকির যখন পাকিস্তানে যায় তখন তার সঙ্গে দেখা করেছিল জহির। ২৪ বছরেরও বেশি সময় ধরে হাফিজ সাইদের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও জহিরের সফর সম্পর্কে কোনও মন্তব্য করেনি।

২৬/১১ মুম্বই হামলার মূল চক্রীর নিরাপত্তায় তার আস্তানায় নির্লজ্জের মতো সেনা মোতায়েন করেছে পাক প্রশাসন।  ২০০৮ সালের ওই হামলায় ১৬৬ ব্যক্তি নিহত হয়েছিলেন। পহেলগাঁও হামলার অন্যতম মাস্টারমাইন্ডও এই হাফিজই। সে পাকিস্তানে বসেই কলকাঠি নেড়েছিল। এমনকী হাফিজের ডেরার ছবিও প্রকাশ্যে আসে পরে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স