আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজায়  ১৯ হাজার ছাড়িয়ে গেল মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্কঃ টানা দেড় মাস ধরে চলছে ইজরায়েল এবং গাজার মধ্যে যুদ্ধ। ইজরায়েলি হামলায় গাজায় হু হু করে বেড়ে চলছে মৃতের সংখ্যা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েল বাহিনীর বিমান হামলায় ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি   প্রাণ হারিয়েছেন।  আহত হয়েছেন প্রায় ৫০ হাজার ৮৯৭ জন।

 গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর প্রথম হামলা চালায় হামাস গোষ্ঠী। ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। তবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত ১২ ডিসেম্বর মঙ্গলবার  জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাস হয়।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে  মেডিকেল রিসার্চ সেন্টারে এক অনুষ্ঠানের বাইডেন বলেন, ‘আমি চাই ইজরায়েল বাহিনী কীভাবে গাজার  বেসামরিক মানুষের জীবন বাঁচানো যায় সে দিকে মনোনিবেশ করুক।‘এর আগে হোয়াইট হাউজ জানায়, বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান ইজরায়েলকে যুদ্ধ নিয়ে চাপ দিয়েছে। অন্যদিকে ইজরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ‘বিজয় না হওয়া পর্যন্ত’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন । পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ আন্তর্জাতিক সমর্থন ছাড়াই অব্যাহত থাকবে। আর তা নিয়েই চাপে পড়ছে ইজরায়েল। তবে আদৌ কবে গাজায় ইজরায়েল হামলা কমবে তা  এখনও অধরাই।

Published by:

Share Link:

More Releted News:

নাচের অনুষ্ঠানে তরুণীকে জাপটে ধরল রোবট, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নতুন শর্ত দিল ইরান

‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

‘পাকিস্তান নিরপেক্ষ নয়,’ আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগেই খোঁচা ইরানের সাংসদের

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ