নেপালে ঘুরতে যাওয়ার জন্য হয়ে গিয়েছিল টিকিট-হোটেল বুকিং? এবার কি হবে? যা জানাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমালয় কন্যা বলা হয় নেপালকে। ছোট্ট হলেও পাহাড় ঘেরা দেশ গোটা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। বিশ্বের বহু উঁচু পর্বতগুলোর কয়েকটি রয়েছে এই নেপালেই। পাহাড় আর প্রকৃতির টানে পাহাড়ি রাষ্ট্রে বহু মানুষ ভিড় জমাতেন। সামনেই পুজো। এই পুজোতেই অনেকেই ভেবেছিলেন ঘুরতে যাবেন নেপাল। হয়ত টিকিট কেটে প্ল্যানিং হয়েও গিয়েছে। কিন্তু সেই এভারেস্টের দেশই এখন গণবিক্ষোভে উত্তাল। আগুন জ্বলছে নেপালে। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পালাচ্ছেন মন্ত্রীরা। এই আবহেই নেপালের পর্যটন ক্ষেত্র যে আসন্ন মরসুমে মুখ থুবড়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। নেপালের এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার পর্যটন ব্যবসায়ীদের । কারণ বাঙালি পর্যটকদের ড্রিম ডেস্টিনেশনের মধ্যে রয়েছে নেপাল।

কলকাতার একাধিক নামী ট্রাভেল সংস্থা জানিয়েছে তারা ইতিমধ্যেই পর্যটকদের জন্য ট্যুর স্পেশাল সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নেপাল ভ্রমণের পরিকল্পনা করেছে। এমনকি টিকিট কাটা থেকে হোটেল বুকিং। দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর পর থেকেই শুরু হওয়ার কথা ছিল এই পর্যটন। কিন্তু বর্তমানে যে অবস্থা নেপালের তাতে বহু পর্যটক ভ্রমণের বুকিং বাতিল করতে পারেন বলেই আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। শিলিগুড়ির শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ীদের সূত্রে খবর, গত দু’বছর ধরে নেপালে ভারতীয়, বিশেষত বাঙালি পর্যটকদের সংখ্যা বেড়েছিল। পর্যটন সংগঠনের মতে, গত বছর রেকর্ড সংখ্যক বাঙালি নেপালে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই বিদ্রোহের আগুনে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। নেপালের সাম্প্রতিক ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন পর্যটকরা। ভাবছেন এই পরিস্থিতিতে নেপাল যাবেন কিনা। নিরাপত্তার স্বার্থে অনেকেই ভ্রমণ বাতিল করতে চাইবেন বলেই ধারণা কর হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন নেপালের স্থানীয় অপারেটারদের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা চলেছে। নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপর। নেপাল শান্ত না হওয়া পর্যন্ত অনেক কিছুই অনিশ্চিত বলছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা পর্যটনের মরশুম শুরু হওয়ার মুখেই উদ্বেগে পড়েছেন। তাঁদের আশঙ্কা যদি বুকিং বাতিল হয় তাহলে বিরাট আর্থিক ক্ষতি হবে। ইতিমধ্যেই ভারত-নেপাল সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাংলার পক্ষ থেকেও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেছেন, ‘নেপালের পরিস্থিতি অস্থির থাকলে পর্যটনের উপরে খারাপ প্রভাব পড়বে।’ এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালঅ, নেপালের অর্থনীতির অনেকটাই নির্ভর করে পর্বতারোহণ থেকে। কারণ বিশ্বের দশটি সর্বোচ্চ পর্বতের মধ্যে নেপালেই রয়েছে আটটি পর্বত। বিদ্রোহ ও রাজনৈতিক অস্থিরতার কারণে টুর বাতিল হলে টুরিজিম সংস্থার যেমন ক্ষতি হবে তেমনই নেপালের অর্থনীতিতেও বড় ধাক্কা লাগতে পারে।

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা