বোমা হামলায় খতম হিজবুল্লাহ প্রধান, দাবি ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে,বৈরুতে হামলায় নিহত হয়েছেন নাসরুল্লাহ।  অন্যদিকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রে খবর, শুক্রবার রাত থেকে নাসরুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায় নি তাঁর সঙ্গে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে, শুক্রবার বৈরুতে হামলায় হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে। হাসান নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। এই নিয়ে সামাজিক মাধ্যমে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘হাসান নাসরুল্লাহ আর বিশ্বকে আতঙ্কে রাখতে পারবে না।’

তবে এখনও পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে,শুক্রবার(২৭ সেপ্টেম্বর)সন্ধ্যেয় দক্ষিণ বৈরুতে ইজরায়েলের ব্যাপক বিমান হামলার পর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয় নি। তবে নাসরুল্লাহকে আদেও হত্যা করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করে কিছু জানায় নি হিজবু্ল্লাহ।

সদ্যই হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের আশঙ্কা করা হচ্ছে। ইজরায়েলের তরফে নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করলেও এখনও পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু বলা হয় নি। এর আগে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। এই নিয়ে ইরানের একজন ঊর্ধত্বন কর্মকর্তা জানিয়েছিলেন, তেহরান তারঁ (নাসরুল্লাহর) অবস্থান জানার চেষ্টা করছে। যেহেতু তাঁর সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা যায় নি।

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ