ইরান-ইজরায়েল সঙ্ঘাত তুঙ্গে, সোমে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইজরায়েল সঙ্ঘাত পরমাণু যুদ্ধে গড়াতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। রবিবারই (১৫ জুন) পরমাণু দেশ হিসাবে ইরানের গর্বকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার ছেড়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কা‍ৎজ। পাল্টা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান জানিয়ে দিয়েছেন, আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে কোনও আলোচনা হবে না। দু’পক্ষের এমন যুদ্ধংদেহী মনোভাবেই সিঁদূরে মেঘ দেখছে পরমাণূ শক্তিধর দেশগুলো। ইরান এবং ইজরায়েলের মধ্যে লড়াই যাতে পরমাণু যুদ্ধের চেহারা না নেয় তা নিশ্চিত করতে আসরে নেমেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। আগামিকাল সোমবারই (১৬ জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থার জরুরি বৈঠক বসছে। রাশিয়া ও ভেনজুয়েলার বিশেষ অনুরোধেই ওই বৈঠক ডাকা হয়েছে।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন ঘাঁটি লক্ষ্য কর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ওই হামলায় ইরানের সেনাপ্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান সহ ২০ শীর্ষ সামরিক কম্যান্ডার প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ১২ জন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন। ওই আক্রমণের যোগ্য জবাব দিতে ইজরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইরানও। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইজরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র। যদিও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি বল দাবি করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। যদিও তাতে আশ্বস্ত হতে পারেনি রাশিয়া, জার্মানি, ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলোর শীর্ষ নেতারা।

সঙ্ঘাত এড়াতে ইরান যাতে আমেরিকার সঙ্গে ফের পরমাণু অস্ত্র সংক্রান্ত আলোচনায় বসে সে বিষয়ে নতুন করে উদ্যোগী হয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়ল ম্যাক্রোঁ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে ফোন করে উত্তেজনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি, যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে পারমাণবিক আলোচনার টেবিলে ফিরে আসতে বলেছেন। যদিও ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ান স্পষ্ট ভাষায় ফরাসি প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন, ইজরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনার টেবিলে বসবে না।

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু