মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর ইঙ্গিত বাইডেনের

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবার সেই নির্বাচনের আগেই প্রতিদ্বন্দ্বিতায় না দাঁড়ানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাইডেন বলেন,’ যদি রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প  নির্বাচনে না দাঁড়ায় তাহলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো কিনা ঠিক নেই। তবে ডেমোক্র্যাটরা কোনভাবেই  ট্রাম্পকে জয়ী হতে দিতে পারে না ।‘

এই মন্তব্যের পর বাইডেনকে  তাঁর বিরোধী দলের পক্ষ থেকেও সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। মিনেসোটার রিপাবলিক ডিন ফিলিপস  জানিয়েছেন,’বাইডেনের বয়স হয়েছে এবং তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে দিতে তাঁর সরে যাওয়া উচিত।‘ শুধু তাই  নয় বাইডেনের এই মন্তব্যের পর  তাঁর নির্বাচনী প্রচারণার কো-চেয়ারম্যান ক্রিস কুনস আরও বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পকে আগেও হারিয়েছেন এবং তিনি আবারও হারাবেন।’

মার্কিন বিশ্লেষকেরা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য থেকে পরিষ্কার যে তিনি  দ্বিতীয় মেয়াদে হয়তো নির্বাচন করতে চাইতেন না যদি না ট্রাম্প আবারও নির্বাচন করার সিদ্ধান্ত না নিতেন। তবে বাইডেন আগামী নির্বাচনে লড়াইয়ের পণ করেছেন এবং তিনি বিশ্বাস করেন তিনিই একমাত্র ডেমোক্র্যাট প্রার্থী, যিনি ট্রাম্পকে আবারও পরাজিত করতে পারবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে কে প্রার্থী হবেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের