রাজনৈতিক স্বার্থে জঙ্গিদের ব্যবহার করছে শাহবাজ সরকার, বিস্ফোরক ইমরান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: নিজেদের রাজনৈতিক স্বার্থে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে শাহবাজ শরিফ সরকার। শনিবার রাতে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফ সুপ্রিমো ইমরান খান। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি ওই অভিযোগ তুলে বলেন, ‘পিটিআই সরকারের জমানায় গত চার বছরে দেশে জঙ্গিদের নির্মূল করা হয়েছিল। জঙ্গি কার্যকলাপের কথা শোনা যেত না। অথচ এখন প্রতিদিনই দেশে জঙ্গি হামলার কথা শোনা যাচ্ছে। তার কারণ নিজেদের স্বার্থেই জঙ্গিবাদকে ব্যবহার করছে পিডিএম সরকার।’

উল্লেখ্য চলতি সপ্তাহেই পেশোয়ারের এক পুলিশ লাইনে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় প্রায় শতাধিক পুলিশ কর্মী ও নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। ওই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী পক্ষ। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জঙ্গি হামলার জন্য ইমরান খানের নেতৃত্বাধীন পূর্বতন পিটিআই সরকারকেই দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতায় থাকাকালীন খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের কোনও উন্নয়ন করেনি ইমরান খানের সরকার। তাই ওই এলাকায় বঞ্চিতরা জঙ্গি তালিকায় নাম  লেখাচ্ছেন। এদিন জঙ্গিবাদের উত্থানের জন্য পাল্টা বর্তমান সরকারকে নিশানা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।    

পাশাপাশি দেশজুড়ে যেভাবে পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতারের পথে হাঁটছে শাহবাজ শরিফ প্রশাসন তার বিরুদ্ধে জেল ভরো আন্দোলনেরও ডাক দিয়েছেন ইমরান। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের বেহাল অর্থনৈতিক অবস্থা কীভাবে সামাল দেওয়া যাবে সে দিকে কোনও নজর নেই বর্তমান সরকারে। উল্টে বিরোধী কণ্ঠস্বর রোধ করতে প্রতিদিন আমাদের দলের প্রবীণ ও বর্ষীয়ান নেতা ও কর্মীদের গ্রেফতার করে জেলে পুরছে। তাই দেশজুড়ে জেল ভরো তেহরিকে আন্দোলন শুরু করতে চলেছি আমরা। আপনারা জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। শাহবাজ সরকারের জেল ভরার মনোবাসনা আমরা নিজেরাই পূর্ণ করে দেব। আমিও দেখতে চাই, জেলে কত জায়গা রয়েছে।’

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন