এই মুহূর্তে




ইমরানকে দেশ ছাড়ার জন্য চাপ দিচ্ছে সরকার, দাবি খান ঘনিষ্ঠের

নিজস্ব প্রতিনিধি: ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সিনেটর খুররম জিশান শনিবার বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী বেঁচে রয়েছেন। তিনি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন। খুররোম জিশান আরও বলেন যে পাকিস্তান ছেড়ে যাওয়ার জন্য ইমরানকে চাপ দেওয়া হচ্ছে। সেই কৌশল হিসেবেই খানকে আইসোলেশনে রাখা হয়েছে।

পাকিস্তান থেকে এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে যুক্ত খুররম জিশান বলেন, দেশের সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীত। সেই কারণে তারা তাঁর কোনও ছবি বা ভিডিও প্রকাশ করতে দেয়নি। এই সপ্তাহের শুরুতে, আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করেছিল যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে।

আদালতের নির্দেশ সত্ত্বেও, গত এক মাস ধরে পাকিস্তান কর্তৃপক্ষ ইমরানের বোনদের সঙ্গে দেখা করতে না দেওয়ার সঙ্গে সঙ্গেই গুজব ছড়িয়ে পড়ে ইমরানকে হত্যা করা হয়েছে। গুজবের অবসান ঘটিয়ে জিশান বলেন, “গত কয়েকদিন ধরে আমাদের একটি গ্যারান্টি দেওয়া হয়েছে। সেই গ্যারান্টি আমাদের আশ্বস্ত করা হয়েছে। তিনি বেঁচে আছেন। বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। উনি ঠিক আছেন।”

ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরণের চুক্তি করতে চাইছে। জানতে চাইলে সিনেটর বলেন, তাঁকে দেশ ছেড়ে যেতে চাইলে নীরব থাকতে বলা হয়েছে। “ওরা ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে। ওকে দেশ ছাড়তে বলছে। এমনকি এও বলা হয়েছে বিদেশে নিজের পছন্দের জায়গায় যেতে চাইলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু ইমরান খান কখনও এতে রাজি হবেন না। তিনি যে ধরণের নেতা, তিনি কখনও এই কাজের জন্য অনুমোদন করবেন না।”

কারাদণ্ড দণ্ডিত থাকা সত্ত্বেও ইমরান খানের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের তরুণ জনগোষ্ঠীর মধ্যে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর যথেষ্ট শক্তিশালী ভিত্তি রয়েছে। ইমরানের আদর্শ ইতিমধ্যেই প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হতে শুরু করেছে বলে দাবি জিশানের। কারাদণ্ডের পর থেকে ইমরান খানের কোনও ছবি প্রকাশ করা হয়নি কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। তাঁরা মনে করে যে ইমরানের একটি ছবিও জনসমর্থন টেনে আনতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মরক্কোয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দু’টি বহুতল আবাসন, নিহত অন্তত ১৯, আহত ১৬

মহাদুর্যোগের পূর্বাভাস! ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠবে জাপান, ২ লক্ষ প্রাণহানির আশঙ্কা

সুন্দরী মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনা কর্তা, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া

মস্কোর কাছে ভেঙে পড়ল রুশ সামরিক কার্গো বিমান, পাইলট-সহ নিহত ৭

ঘুষ নেওয়ার দায়ে চিনে কমিউনিস্ট পার্টির সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে বন্দুকের মুখে মেয়ে-সহ হিন্দু মহিলাকে অপহরণ, ধর্মান্তকরণের আশঙ্কা পরিবারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ