জেলে দেশি চিকেন, মাটন খাইয়ে, ‘জামাই আদর’ ইমরানকে

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন শ্রীঘরে। কারাগারে ঘি দিয়ে রান্না করা দেশি মুরগি এবং মাটন পরিবেশন করা হচ্ছে তাঁকে। একেবারে ‘জামাই আদর’ বলে উল্লেখ করেছে স্থানীয় সংবাদ সংস্থা।

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যানকে তাঁর প্রোফাইল এবং আইনি অবস্থা বিবেচনা করে জেলবন্দি হওয়া সত্ত্বেও তাঁকে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনযাত্রার বিষয়ে ওয়াকিবহাল। সেই কারণেই কারা প্রশাসনের পক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জমা দেওয়া হয় একটি প্রতিবেদন। সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, কারাগারের সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত বন্দিশালা হল ব্লক নং ০২। যেটি খালি করা হয়েছিল।

প্রাক্তন প্রধানমন্ত্রীর বাথরুমটি ৭x৪ ফুট পর্যন্ত প্রসারিত করা হয়েছিল। এর প্রাচীরটি পাঁচ ফুট পর্যন্ত চওড়া করা হয়েছে। এমনকি ২- ১২*৫ ফুটের একটি ফাইবার দরজাও ইনস্টল করা হয়েছে।

এছাড়াও, একটি নতুন টয়লেট সিট, শাওয়ার, টিস্যু স্ট্যান্ড এবং স্টেইনলেস স্টিলের ট্যাপ লাগানো হয়েছে। মুখ ধোয়ার জন্য একটি বড় আকারের গ্লাস সহ একটি ওয়াশ বেসিনও লাগানো হয়েছে। যাতে ইমরান খানের কোনও অসুবিধাই না হয়।

সূত্রের খবর, তাঁর ইচ্ছা অনুযায়ী সপ্তাহে দুবার দেশি মুরগিও দেওয়া হচ্ছে। অন্যদিকে ঘি দিয়ে রান্না করা মাটনও প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছে। কারাগারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর নিরাপদ হেফাজত নিশ্চিত করতে পাঞ্জাবের অন্তত ৫৩ জন কারাগারের কর্মীকে অস্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে।

সাজাপ্রাপ্ত বন্দিকে একটি খাটের তোষক, চারটি বালিশ, একটি টেবিল, একটি চেয়ার, একটি প্রার্থনার মাদুর এবং একটি এয়ার কুলার দেওয়া হয়েছে। সংবাদপত্রের পাশাপাশি বন্দীকে ইংরেজি পবিত্র কোরআনের চারটি কপি এবং ইসলামিক ইতিহাসের ২৫টি বই দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের জেলা ও দায়রা আদালত ৫ আগস্ট তোষাখানা মামলায় ইমরান খানকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য তিন বছরের কারাদণ্ড দেয় এবং তাঁকে পাঁচ বছরের জন্য নির্বাচনী লড়াই থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরপরই লাহোরের জামান পার্কের বাসা থেকে পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। আদালত ইমরান খানকে পাকিস্তানি রুপি (PKR) ১০০,০০০ জরিমানাও করা হয়েছে।

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে বিদেশ থেকে খুনের হুমকি ফোন, আতঙ্ক ঝাড়গ্রামে

তীব্র দাবদাহের মাঝেই এক ফোঁটা জলের জন্য হাহাকারে এই রাজ্যগুলি…

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের