ব্রিটেনে ইমরান খানের প্রাক্তন উপদেষ্টার উপরে অ্যাসিড হামলা

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি  ইমরান খানের প্রাক্তন উপদেষ্টা  ওপর অ্যাসিড হামলা হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রাক্তন উপদেষ্টা মির্জা শাহজাদ আকবর। তিনি জানিয়েছেন, বাড়ির সামনেই  তাঁর  ওপর এ হামলা চালানো হয়। এই হামলা থেকে তাঁর চোখ রক্ষা পেয়েছে, তবে শরীরের অন্যান্য জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলা নিয়ে আকবর তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন,’হামলাকারী বাড়ির সামনে অ্যাসিড ছুড়ে দৌড়ে পালিয়ে যায়। যারা এমন কাজ করছে, তাদের আমি ভয় পাব না। মাথা নত করব না।‘  আকবর আরও জানান, ‘পাকিস্তান থেকে সপরিবার যুক্তরাজ্যে চলে আসার পর আমাদের অসংখ্যবার হুমকি দেওয়া হয়েছে। এ অ্যাসিড হামলা এসব হুমকিরই অংশ। ‘ উল্লেখ্য, ইমরানের সময়কালে মন্ত্রী ছিলেন মির্জা শাহজাদ আকবর।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আকবরকে। তারপর থেকেই তিনি সপরিবারে ব্রিটেনে বসবাস করা শুরু করেন। এই হামলা নিয়ে  ব্রিটেনের হার্টফোর্ডশায়ার কাউন্টি পুলিশ বলছে, ২৬ নভেম্বর রবিবার বিকেলে তারা হামলার খবর পেয়েছেন। পুলিশ ধারণা করছে, অ্যাসিড জাতীয় কিছু ওই হামলায় ব্যবহার করা হয়েছে।  ইতিমধ্যেই এই হামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতার হননি । এই হামলার জন্য মির্জা শাহজাদ আকবর কাদের দায়ী বলে  মনে করছেন, তা তিনি জানাননি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের