‘দেশকে বাঁচাতে পথে নামুন’, তরুণ-যুবদের কাছে কাতর আর্জি ইমরানের

শনিবার এক ভাষণে তিনি বলেন, ‘আমার জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্যই আজ প্রতিবাদ জরুরি।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: রাত পোহালেই ভাগ্যপরীক্ষা। তার কয়েক ঘন্টা আগে বিদেশি শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের তরুণ ও যুব প্রজন্মকে রাস্তায় নামার আর্জি জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘পাকিস্তানকে ফের একটি বিদেশি রাষ্ট্রের দাস বানানোর চক্রান্ত চালাচ্ছে আজকের মিরসাদিক-মির জাফররা। ওই চক্রান্তের বিরুদ্ধে তরুণ ও যুব প্রজন্মের গর্জে ওঠার সময় এসেছে। আমার জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্যই প্রতিবাদ জরুরি।’

আগামিকাল রবিবারই সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পেশ করা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সংখ্যাতত্ত্বের হিসেবে অনাস্থা প্রস্তাবে জয়ের কোনও সম্ভবনাই নেই প্রধানমন্ত্রীর। যদিও এখনও গদি বাঁচানোর বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী কিংবদন্তি ক্রিকেটার। এদিনও ফের একবার জানিয়ে দিয়েছেন, ‘অনাস্থা প্রস্তাবের আগে কিছুতেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। ঈশ্বরের কৃপায় অনাস্থা প্রস্তাব মুখ থুবড়ে পড়বে।’

অন্যদিকে, অনাস্থা প্রস্তাবের আগেই ইমরান খান যেভাবে তরুণ ও যুব প্রজন্মকে রাস্তায় নামার আর্জি জানিয়েছেন তাতে অশান্তির অশনিসঙ্কেত পাচ্ছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতা তথা পাকিস্তান মুসলিম লিগের (এন) শাহবাজ শরিফ। অনাস্থা ভোট ঘিরে যাতে ইসলামাবাদে এবং জাতীয় সংসদের আশেপাশে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর