আফগানিস্তানে বন্দুকবাজের হামলা, হত পাঁচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জালালাবাদে বন্দুকবাজের হামলা। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়াবার। বুধবারের হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। মৃতদের মধ্যে তিনজন তালিবান ও দুটি শিশু রয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি।

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, হামলা হয়েছে নানগারহার প্রদেশের জালালাবাদে। গত সপ্তাহে এই জালালাবাদে হামলা চালায় আই এস। হামলা হয়েছে পর পর দুবার। প্রথম হামলা হয় জালালাবাদের একটি স্থানীয় গ্যাস স্টেশনের সামনে। হামলায় প্রাণ হারিয়েছেন গ্যাস স্টেশনের অ্যাটেনডেন্ট, একটি শিশু ও দুই তালিবান।
দ্বিতীয় হামলাটি হয় জালালাবাদেই। তালিবানদের একটি গাড়়ি লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালায়। ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে। আহত আরও দুই।

তালিবান এই হামলার খবর স্বীকার করে নিয়েছে। সংগঠনের এক মুখপাত্র জানিয়েছেন, এদিনের হামলায় যারা প্রাণ হারিয়েছেন তারা সকলেই সাধারণ নাগরিক। কিন্তু কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট হচ্ছে না। জালালাবাদে গত সপ্তাহে হামলা হয়। হামলায় প্রাণ হারান আটজন। ইসলামিক স্টেট বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেছে।

তালিবান কাবুল দখলের পর সব থেকে বড়ো জঙ্গি হামলার ঘটনাটি ঘটে গত ১৫ অগস্ট। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ১৩জন মার্কিন সেনা-সহ দু শতাধিক মানুষ। উল্লেখ করা যেতে পারে, তালিবানদের সঙ্গে আইএসের সম্পর্ক আদায় কাঁচকলায়। তালিবানের দাবি, আফগানিস্তানে আইএস বা আলকায়দার কোনও অস্তিত্ব নেই।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার