‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের চিঠি পাঠিয়ে ইসলাম শত্রু আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আর্জি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলই হল মুসলিম ঐক্য ও বন্ধুত্বের পক্ষে চিরশত্রু ও প্রধান অন্তরায়।’ যদিও মোজতবা খামেনির চিঠি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি সৌদি আরব-কাতার সহ মুসলিম রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ।  ওই লড়াইয়ে আমেরিকার হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তাঁর মৃত্যুর পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন হন মোজতবা খামেনি। তাঁকে হত্যার উদ্দেশে বেশ কয়েকবার হামলা চালিয়েছিল ইজরায়েল ও আমেরিকা। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন মোজতবা। যদিও দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন তিনি। গোপন স্থানে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

গোপন ডেরা থেকে রবিবার (৩০ অগস্ট) মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে এক চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ওই চিঠিতে আমেরিকা ও ইজরায়েলকে নিশানা করে তিনি লিখেছেন, ‘ইসলামের শত্রুরা (পড়ুন আমেরিকা ও ইজরায়েল) মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করতে চায়। মুসলিম বিশ্বের আড়াআড়ি বিভাজন ও দুর্বল হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে তারা, যাতে উপযুক্ত সময়ে মুসলিম দেশগুলোর ওপর নিজেদের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে।’

মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানোর পাশাপাশি মোজতবা খামেনি প্রশ্ন তুলেছেন-মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে প্যালেস্তানিয়রা কি এতটা অসহায় হয়ে দখলদারদের নির্যাতন ও অপরাধের শিকার হতো? ইসলামি দেশগুলোর বিভেদের সুযোগ নিয়ে আমেরিকা দাদাগিরি চালাচ্ছে বলে অভিযোগ তুলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা লিখেছেন, ‘মুসলিম দেশগুলো ইসলামি ঐক্যের ছাতার নিচে একজোট হলে হাজার হাজার কিলোমিটার দূরের কোনও শক্তির পক্ষে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূমি ও সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস হতো না। মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে হবে, শত্রুর পরিকল্পনা বুঝতে হবে এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের