চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশের আকাশে আচমকা ভারতের ড্রোন, তার পর যা ঘটল….

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আকাশে সম্প্রতি মাঝে মধ্যেই রহস্যজনক আলোর দেখা মিলেছিল। এবার বাংলাদেশের আকাশে দেখা মিলল রহস্যজনক আলোর। কুড়িগ্রামের রৌমারীর ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত এলাকার আকাশে দেখা গিয়েছে রহস্যজনক আলো। সেগুলো ড্রোন বলে জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (BGB)।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ৮টার দিকে ওই সীমান্তে বাংলাদেশের ৫০০ মিটার অভ্যন্তরে চারটি ড্রোন উড়তে দেখা যায়। সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এই বিষয়টি করেছেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রৌমারীর বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে চারটি আলো দেখতে পাওয়া গিয়েছে। সেগুলো প্রায় ৩০ মিনিট মতো আকাশে দেখা গিয়েছে। আকাশের ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল সেগুলো। এরপরেই সকলে বিষয়টি ভালো করে নজর করে। অভিযোগ, এর আগেও একই সীমান্তে বাংলাদেশের আকাশসীমায় ড্রোন ওড়ায় বিএসএফ। বাংলাদেশের সীমান্ত বাহিনীর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। ভারতীয় সীমান্ত বাহিনী তথা বিএসএফ-র সঙ্গে যোগাযোগ করা হয়। তবে বিএসএপ-র পক্ষ থেকে কোনও ড্রোন ওড়ানোর খবর মেলেনি।

সূত্র মারফত জানা গিয়েছে, বিএসএফ সীমান্তের ২০০ গজ পর্যন্ত দায়িত্ব পালন করে। তাদের নজর এড়িয়ে সাধারণ মানুষের এসব ড্রোন ওড়াতে পারবে না। রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফিরোজ মিয়ার অভিযোগ, ২৭ মে-র পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে নজরদারি করার চেষ্টা করছে। সেদিনও তারা বাংলাদেশের সীমানায় ড্রোন পাঠিয়েছিল। ফের তাঁরা ড্রোন পাঠিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ