লন্ডনে রেস্তোরার ভিতরে কেরলের ছাত্রীকে ছুরি দিয়ে কোপাল ভারতীয় যুবক, ব্যাপক চাঞ্চল্য

সোমবার পূর্ব লন্ডনের ওই বিরিয়ানির রেস্তোরাতে যান সোনা বিজু নামের ওই ছাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লন্ডনে ফের আক্রান্ত ভারতীয় ছাত্রী। দিন কয়েক আগেই লন্ডনের একটি ছাত্রীনিবাসে খুন হন এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যেও ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই লন্ডনের একটি রেস্তোরাতে ফের আক্রান্ত হলেন কেরলের বাসিন্দা এক ভারতীয় ছাত্রী। জানা যাচ্ছে লন্ডনের একটি হায়দ্রাবাদি বিরিয়ানির রেস্তোরাতে তাঁর ওপর হামলা চালিয়েছে এক ভারতীয় যুবক। অভিযুক্ত ওই ভারতীয় রেস্তোরারই কর্মচারী। বছর ২০-এর ওই ছাত্রীকে রেস্তোরার ভিতরেই কোপানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ছাত্রী। তাঁর চোট গুরুতর হলেও এই মুহূর্তে তিনি বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যেই পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁকে আপাতত ২৫ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে খবর, সোমবার পূর্ব লন্ডনের ওই বিরিয়ানির রেস্তোরাতে যান সোনা বিজু নামের ওই ছাত্রী। তাঁকে খাবার পরিবেশন করতে আসে হামলাকারী ওই যুবক। ওই রেস্তোরার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই যুবক যখন ওই ছাত্রীকে খাবার পরিবেশন করছিল তখনই হঠাৎ তাঁর গলার কাছে ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনায় গুরুতর আহত হন ওই ছাত্রী। তাঁকে বাঁচাতে রেস্তোরায় থাকা অন্য লোকজন এগিয়ে এলে ওই যুবক তাঁদেরও ছুরি দিয়ে ভিওয় দেখায়। এরপরেই পুলিশ এসে তাকে গ্রেফতার করে। অন্যদিকে ওই ছাত্রীকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছে হামলাকারী ওই যুবক। তবে ঠিক কি কারণে সে ওই ছাত্রীর ওপর চড়াও হয় সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাঢ়িম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের

দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি