নয়াদিল্লিকে খুশ রাখতে চিনা জাহাজকে প্রবেশের অনুমতি দিল না শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিনা জাহাজকে শ্রীলঙ্কার উপকূলে প্রবেশের অনুমতি দেয়নি কলম্বো। ভারতীয় নিরাপত্তা শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ। তাই চিনা জাহাজকে শ্রীলঙ্কার বন্দরে নোঙর ফেলার অনুমতি দেওয়া হয়নি। এমনটাই জানালেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি।  

অক্টোবর মাসে শ্রীলঙ্কায় চিনা জাহাজ শি ইয়াং ৬ নোঙর ফেলার কথা ছিল। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুযায়ী ভারত সহ বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনা হয়েছে দ্বীপরাষ্ট্রটির। তাতে ভারতের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আলি সাবরি বলেন, ” অক্টোবর মাসে চিনা জাহাজকে শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আলোচনা চলছে। ভারতীয় নিরাপত্তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অঞ্চলকে আমরা শান্তির পরিবেশ বজায় রাখতে চাই”।  

অন্যদিকে চিনের দাবি, শি ইয়ান  একটি বৈজ্ঞানিক গবেষণার কাজে নিযুক্ত জাহাজ। সমুদ্রবিদ্যা, সামুদ্রিক ভূতত্ত্ব এবং সামুদ্রিক বাস্তুবিদ্যা নিয়ে গবেষণা করবে। আগের বছরই চিনের ইউয়ান ওয়াং ৫ জাহাজকে শ্রীলঙ্কার বন্দরে নোঙর ফেলার অনুমতি দেয় দেশটি। তখনও জাহাজটিকে বৈজ্ঞানিক গবেষণারর জন্য বলা হয়। এই জাহাজটি মহাকাশ ও স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম ছিল। তাই গবেষণার জন্য বলা হলেও আদতে উদ্দেশ্য ভিন্ন।

ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নজরদারি ও শ্রীলঙ্কায় প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। অন্যদিকে চিন ভারতের নাম না করে কটূক্তি করে, “কিছু দেশ” নিরাপত্তার নামে শ্রীলঙ্কায় চাপ সৃষ্টি করছে।  

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের