এই মুহূর্তে




ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৮

নিজস্ব প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। এখনও পর্যন্ত তীব্র বন্যা ও ভূমিধসে দেশটিতে ২৪৮ জনের মৃত্যু হয়েছে। তবে ৬১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব। এবং ৯০ জনের নিখোঁজ রয়েছেন। একটি সংস্থার তথ্যমতে উত্তর সুমাত্রায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১৬ এবং আচেহ প্রদেশে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এছাড়া লাগাতার বৃষ্টিতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের অবস্থাও খারাপ। সেখানেও প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। মুলত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রবল বৃষ্টিপাতের ঝুঁকি থাকে। কিন্তু এ বছর নভেম্বর পর্যন্ত দেশটিতে বৃষ্টিপাত দেখা গিয়েছে।

লাগাতার বৃষ্টিতে ইতোমধ্যেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়। যার ফলে জলবাহিত রোগের দেখা গিয়েছে। তাতে মানুষের মৃত্যু হচ্ছে। গত সপ্তাহে একটি শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে দেশটিতে প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। যা পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা আরও বলেছেন, জলবায়ুর পরিবর্তনের কারণে দেশটির বর্ষাকাল আরও দীর্ঘ হচ্ছে। যার ফলে বৃষ্টিপাত বাড়ছে। এবং আকস্মিক বন্যার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসেই মধ্য জাভায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ৩৮ জন নিহত হয়েছেন এবং ১৩ জনকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সুতরাং দিনের পর দিন বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ায় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি সিমেলুয়ে দ্বীপে ২৫ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা পাওয়া যায়নি। এছাড়া তার আগের দিন বুধবার (২৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। দেশটিতে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ আঘাত হেনেছে। যার ফলে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রায় ৮,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধসের ধ্বংসাবশেষের কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে সাক্ষা‍ৎ নিষিদ্ধ

এক বছরে দুনিয়া জুড়ে ৬ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে ম্যালেরিয়া, দুঃসংবাদ শোনাল WHO

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকবাজের হামলা , নিহত এক শিশুসহ ১১

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

বড়দিনের প্রস্তুতির আনন্দ বদলে গেল শোকে, ফ্রান্সে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ