চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শত্রুতা ভুলে ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে সৌদি আরব-ইরান

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সাত বছর বাদে ফের কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও ইরান। চিনের মধ্যস্থতাতেই নিজেদের মধ্যে বৈরিতা ভুলে নতুন করে সম্পর্ক স্থাপন করতে চলেছে মুসলিম প্রধান দুই দেশ। আর এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অশনিসঙ্কেত বলে মনে করছেন কূটনীতিবিদরা।

২০১৬ সালে সৌদি সরকার একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। যাদের অধিকাংশই ছিলেন শিয়া সম্প্রদায়ের। শুধু তাই নয়, শিয়া মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই ঘটনার প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা চালান শিয়া সম্প্রদায়ের একাংশ। ওই ঘটনার পরেই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করে সৌদি সরকার।

গত সাত বছর ধরে মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে সম্পর্কের লাগাতার অবনতি ঘটেছে। ইয়েমেনে চলা যুদ্ধ নিয়েও বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে দুই দেশ। ইয়েমেন সরকারের পক্ষে রয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আর হুতি যোদ্ধাদের মদত জুগিয়ে চলছে ইরান। দুই দেশ যাতে বৈরিতা ভুলে ফের কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হয় তার জন্য মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল চিন। শুক্রবার চিনের রাজধানী বেজিংয়ে সৌদি ও ইরানের শীর্ষ আধিকারিকদের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকে ঠিক হয়েছে, অতীত ভুলে ফের নতুন করে পথচলা শুরু করবে দুই দেশ। আগামী দুই মাসের মধ্যে দুই দেশে ফের চালু করা হবে দূতাবাস।

Published by:

Share Link:

More Releted News:

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ