বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম প্রবীণ বাসিন্দার জন্মদিনে উৎসবের আবহ, তবে কেক ছাড়াই! বয়স ৬৯, তবু প্রাণচাঞ্চল্যে ভরপুর গরিলা ‘ফাতু’কে ঘিরে জার্মানির চিড়িয়াখানায় ছিল বিশেষ আয়োজন। ফাতু, বন্দিদশায় থাকা বিশ্বের অন্যতম বয়স্ক গরিলা, সম্প্রতি তার ৬৯তম জন্মদিন উদযাপন করেছে।

বার্লিন চিড়িয়াখানা-তে বিশেষ খাবারের মাধ্যমে দিনটি পালিত হয়। তার জন্য সাজানো হয়েছিল পুষ্টিকর ভোজ- চেরি টমেটো, বিট, লিকস এবং লেটুস পাতার সমাহার। তবে স্বাস্থ্যগত কারণে তার খাদ্যতালিকা থেকে বাদ ছিল কেক বা চিনি জাতীয় কোনও খাবার। ফাতু ‘ওয়েস্টার্ন লোল্যান্ড’ প্রজাতির গরিলা। তাকে ১৯৫৯ সালে তৎকালীন পশ্চিম বার্লিনে আনা হয়েছিল, তখন তার বয়স ছিল আনুমানিক দুই বছর। যদিও তার সঠিক জন্মতারিখ জানা যায়নি, তবুও প্রতি বছর ১৩ এপ্রিল দিনটিকেই তার জন্মদিন হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন: জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সাধারণত বনে গরিলাদের আয়ু ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশে, যেমন চিড়িয়াখানায়, তারা আরও দীর্ঘ জীবন লাভ করতে পারে। ২০২৪ সালে ‘ইনগো’ নামের এক প্রবীণ ফ্লেমিঙ্গোর মৃত্যুর পর ফাতুই এখন এই চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ফাতুর জন্ম পশ্চিম আফ্রিকার কোনো বনে হয়েছিল। পরে এক ফরাসি নাবিক তাকে ফ্রান্সে নিয়ে যান এবং সেখান থেকে পশু ব্যবসায়ীর মাধ্যমে বার্লিন চিড়িয়াখানায় তার ঠাঁই হয়। বর্তমানে বয়সজনিত কারণে ফাতু আলাদা ঘরে থাকে। দাঁত পড়ে যাওয়া, হালকা গেঁটেবাত ও শ্রবণ সমস্যার মতো শারীরিক অসুবিধা থাকলেও সে এখনও কর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তার এই দীর্ঘ জীবনযাত্রা সত্যিই বিস্ময়কর।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ২, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?