৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১,৩৪,৭০,৩৯,১২,৫০,০০০ টাকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ কত টাকা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ৪০ দিনের ইরানের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ কোটি টাকার সমান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা শুরু করে ইজরায়েল ও আমেরিকার সেনাবাহিনী। টানা ৪০ দিন ধরে নির্বিচারে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একাধিক বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র, ও সেতুসহ বহু গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। মাটিতে গুঁড়িয়ে দিয়েছে একের পর এক শিল্প কারখানা। যার ফলে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ইরানের রেডক্রস সোসাইটির প্রধান পিরহোসেন কোলিভান্ড জানিয়েছেন, ইজরায়েল ও আমেরিকার হামলায় ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রায় ২৩ হাজার ৫০০ বাণিজ্যিক পরিকাঠামোয় হামলা চালানো হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রেও বড় ধরনের ক্ষতি হয়েছে। ৩৩৯টি হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি ও জরুরি সেবা কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে।

এখানেই শেষ নয়। শিক্ষাক্ষেত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্ততপক্ষে ৩২টি বিশ্ববিদ্যালয় ও ৮৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রেডক্রসের ২০টি পরিকাঠামো ধ্বংস হয়েছে। ইরানের খোজির, পারচিন, হাকিমিয়েহ ও শারাউদসহ চারটি প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ২৯টি উৎক্ষেপণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বুধবার থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আমেরিকা ও ইরান। শুক্রবারই (১০ এরপ্রিল) পরবর্তী পদক্ষেপ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। তবে যুদ্ধবিরতির কারণে আপাতত চরম ক্ষয়ক্ষতির হাত থেকে ইরান রক্ষা পেলেও ইতিমধ্যে যে ক্ষতি হয়েছে তা সামাল দিতে তেহরানের কয়েক দশক লেগে যাবে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল পুলিশ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা