আমেরিকার ভয়াবহ হামলার ভয়ে পালিয়েছেন ইরানি কমান্ডাররা, অসহায় সেনা কর্মীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম এশিয়া জুড়ে সংঘর্ষের আগুন জ্বলছে। আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে ইরানের বিস্তির্ণ এলাকায়। এবার আমেরিকার ভয়াবহ হামলার ভয়ে ব্যারাক ছেড়ে পালিয়েছেন ইরানি কমান্ডাররা। প্রাণ বাঁচানোই তাঁদের কাছে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইজরায়েল-আমেরিকার অতর্কিত হামলায় খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানের সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইরানের সেনা সদস্যদের সঙ্গে কথা বলে এমন তথ্যই সামনে আসছে।

ইরানের সেনা সূত্রে খবর, সেনাবাহিনীর বেশ কয়েকজন ইতিমধ্যে ব্যারাক ত্য়াগ করেছে। তাঁদের অধিনস্ত সেনাদের পাহাড়ায় রাখা হয়েছে। ইরানের লোরেস্তান প্রদেশে সেনা ঘাঁটিতে অনেক সেনা ছিলেন। নিরাপত্তা নিয়ে তাঁরা চিন্তিত। তাঁরা কী করবেন, তাঁদের কমান্ড দেওয়া নিয়েও অনিশ্চিত তাঁরা। একাধিক কমান্ডার প্রাণভয়ে হামলার আতঙ্কে ব্যারাক ছেড়েছেন। কোনও রকম সাহায্যের ব্যবস্থা না করেই কমান্ডাররা ব্যারাক ছেড়েছেন। এতেি চরম সমস্যায় পড়েছেন সেনাকর্মীরা। হামলা হলে কী করবেন, কীভাবে পাল্টা জবাব দেবেন তা বুঝতে পারছেন না। 

আমেরিকা ও ইজরায়েলের হামলার ভয়ে ব্যারাকের বাইরেই রাত কাটাচ্ছেন। যাঁরা এই লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন, তাঁরাই সঠিকভাবে দায়িত্ব গ্রহম করছেন না বলে অভিযোগ সেনাকর্মীদের। অতর্কিতে হামলা হলে, পাল্টা তাঁরা কী করবেন তা বুঝতে পারছেন না। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। এই মাঝেই মার্কিন অর্থমন্ত্রী আরও একধাপ এগিয়ে ঘোষণা করেছেন, শনিবার রাতেই আরও বড় হামলা হবে। মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও কারখানাগুলোর ওপরেই হামলা হবে।

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার