চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে পারবে, সাফ জানিয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির শর্ত হিসাবে হরমুজ প্রণালি তেলবাহী জাহাজের জন্য খুলে দিয়েছে ইরানের শাসকগোষ্ঠী। তবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) তেহরানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘হরমুজ প্রণালি খুলে দেওয়া হলেও অগুনতি জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। দিনে সর্বাধিক ১৫টি তেলবাহী জাহাজ ওই জলপথ ব্যবহার করতে পারবে। তবে যে সব জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে, তাদের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অনুমতি নিতে হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ইরান ও আমেরিকার যুদ্ধ। ওই যুদ্ধ চলাকালীন হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল আইআরজিসি। ফলে বিশ্বজুড়ে চরম জ্বালানি সঙ্কট দেখা দেয়। হরমুজ খুলে না দেওয়া হলে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ এপ্রিলের মধ্যে বিশ্বে জ্বালানি পরিবহণের গুরুত্বপূর্ণ পথ খুলে দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। অবশেষে টানা ৩৮ দিন যুদ্ধ চলার পরে বুধবার (৭ এপ্রিল) যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও আমেরিকা। এমনকি হরমুজ প্রণালি খুলে দিতেও রাজি হয় তেহরান। কিন্তু বৃহস্পতিবার রাতে লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের ওই গুরুত্বপূর্ণ জলপত বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার (৯ এপ্রিল) রুশ সংবাদসংস্থা ‘তাস’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে ইরান সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘হরমুজ প্রণালি থেকে দিনে মাত্র ১৫টি জাহাজ যাওয়ার অনুমতি দেওয়া হবে। তাও আইআরজিসির অনুমতি নেওয়ার প্রয়োজন হবে। একই সঙ্গে যে জাহাজকে হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি দেওয়া হবে, সেই জাহাজে থাকা প্রতি ব্যারেল তেলের জন্য কমপক্ষে ১ ডলার করে টোল ট্যাক্স দিতে হবে।’

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘যে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি করা হয়েছে, তার মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বাজেয়াপ্ত থাকা ইরানি সম্পত্তি মুক্ত করে দিতে হবে। অর্থা‍ৎ বাজেয়াপ্তের সিদ্ধান্ত তুলে নিতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ