মাত্র ৯ বছর বয়সেই করতে হবে বিয়ে, ডিভোর্সের অধিকারও হারাল এই দেশের মেয়েরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইরাক(Iraq) দেশের এক আইন সংশোধনের ঘটনা হইচই ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ইরাক সরকার তাঁদের বিবাহ সংক্রান্ত একটি আইন সংশোধন করতে যাচ্ছে(Iraq New Marriage Law)।‌ যেখানে নয়া সংস্করণে বলা রয়েছে, ওই দেশের মেয়েদের বিয়ের বৈধ বয়স ১৮ থেকে কমিয়ে ৯ বছর করে দেওয়া হবে। এর ফলে ওই দেশের পুরুষরা অল্পবয়সী মেয়েদের বিয়ে(Child Marriage) করতে পারবে অনায়াসেই। এককথায় বলতে গেলে, নয়া আইনে নারী স্বাধীনতার(Women Empowerment) বিষয়টি একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এবার থেকে সেখানে পুরোপুরি পুরুষতান্ত্রিক সমাজ গঠিত হবে তথাকথিত আইনের মাধ্যমে।

আরও পড়ুনঃ সপ্তাহের প্রথম দিনেই তেজী শেয়ার বাজার! ৮০, ০০০ সুচক ছাড়াল সেনসেক্স

প্রস্তাবিত নয়া আইন অনুযায়ী, ইরাকের মেয়েরা বিয়ের পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারবেন না। একমাত্র পুরুষ সঙ্গীদের সম্মতিতেই বিবাহ বিচ্ছেদ সম্ভব। তবে বিচ্ছেদ হলে সন্তানের অধিকার পাবেন না ওই বিবাহবিচ্ছিন্না নারী। এমনকি সন্তানের সঙ্গে ভবিষ্যতে দেখাও করতে পারবেন না। ইরাকের বর্তমান পার্লামেন্ট শিয়া মুসলমানদের দলগুলির একটি জোট দ্বারা প্রভাবিত। তাঁরাই ব্যক্তিগত মর্যাদা আইন বাতিল করে এহেন রক্ষণশীল আইনের প্রবর্তন করতে চান।

নয়া আইন প্রসঙ্গে ইরাকের ক্ষমতাসীন জোটের বক্তব্য, এই পদক্ষেপটি ইসলামিক আইনের ব্যাখ্যার সঙ্গে একেবারে সঙ্গতিপূর্ণ। এর আগেও ২০১৪ ও ২০১৭ সালে এই আইন প্রবর্তন করার চেষ্টা চালানো হয়েছিল কিন্তু সেই সময় ওই দেশের মহিলাদের ক্ষোভের কারণে তা স্বয়ংসম্পূর্ণ হয়নি। চাথাম হাউসের সিনিয়র রিসার্চার রেনাদ মনসুর এপ্রসঙ্গে জানিয়েছেন, যখন শিয়া মুসলমানদের জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তখন অনায়াসেই আইন পরিবর্তন করা যেতে পারে। অন্যদিকে সমাজ বিশেষজ্ঞ ও নারী অধিকার কর্মীদের বক্তব্য, এহেন জঘন্যতম আইন প্রবর্তিত হলে নারীদের গুরুতর সম্মানহানি হবে এবং নারী স্বাধীনতা বলে কোনও শব্দের অস্তিত্ব থাকবে না সেখানে।

আরও পড়ুনঃ ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে ফের মা হচ্ছেন পর্ণার ‘কূটনি জা’, কবে আসছে মানসীর সন্তান!

ইরাকে বাল্যবিবাহের হার এমনিতেই অনেক বেশি। আইনে ১৮ বছর লেখা থাকলেও সেখানকার ১৫ বছর বয়সী মেয়েদেরও বিয়ে দিয়ে দেওয়া হয়। এমতাবস্থায় বিবাহের বয়স ৯ বছরে কমিয়ে আনা হলে তা হবে ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত, দাবি বিশেষজ্ঞদের। এর পাশাপাশি অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে তাঁদের যৌন স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সুরুচি সঙ্ঘ থেকে ‘গলা ধাক্কা’ খেলেন অরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ