ইমরানের গ্রেফতারি: শুনানি শেষে রায়দান স্থগিত রাখল ইসলামাবাদ হাইকোর্ট

মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আদালত চত্বর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি অবৈধ কিনা, তা নিয়ে মঙ্গলবার রাতে কোনও রায় দিল না ইসলামাবাদ হাইকোর্ট। প্রায় ছয় ঘন্টা ধরে চলা শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি আমির ফারুখ। তবে পর্যবেক্ষণ মন্তব্যে তিনি বলেছেন, ‘যদি মনে করি ইমরান খানকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে, তাহলে অবিলম্বে মুক্ত করার নির্দেশ দেব।’

এদিন দুপুরে হাজিরা দেওয়ার মুখে ইসলামাবাদ হাইকোর্টের বায়োমেট্রিক রুম থেকে মারধর করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। আদালত চত্বর থেকে ইমরানকে গ্রেফতারের খবর জানতে পারার পরেই ১৫ মিনিটের মধ্যেই ইসলামাবাদের পুলিশ প্রধান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে হাজিরার নির্দেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। কিন্তু ৪৫ মিনিট বাদে হাজির হন ইসলামাবাদের আইজি । তাতে চটে গিয়ে বিচারপতি বলেন, ‘আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ১৫ মিনিটের মধ্যে হাজির হতে বলেছিলাম। আমি ৪৫ মিনিট পরে এসেছেন।’ বিচারপতির তোপের মুখে পড়ে ইসলামাবাদের আইজি জানান, ‘ইমরান খানের গ্রেফতারের বিষয়ে তিনি কিছু জানতেন না। সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পেরেছেন।’

ওই কথা শোনার পরে প্রধান বিচারপতি আরও চটে যান। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ইসলামাবাদ হাইকোর্টে আজ আপনারা যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা আসলে বিচারব্যবস্থার স্বাধীনতাকেই চ্যালেঞ্জ জানানো। আমার ধৈর্য্যের পরীক্ষা নেবেন না।’ এর পরেই দুর্নীতি দমন কমিশনের ডিজি ও সংস্থার আইনজীবীকে আধ ঘন্টার মধ্যে এজলাসে উপস্থিত হওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।  

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫