শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ আদতে ঠিক কবে থামবে, সেই প্রশ্নের উত্তর আজও ধোঁয়াশার মধ্যেই। একসময় হামাসকে নির্মূল করতে গাজার ভূখন্ডকে রক্তাক্ত করেছিল ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF)। তারই মধ্যে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইরানেও হামলা চালিয়েছে তারা। এই আবহে ভারতে একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল অর্থাৎ বেঞ্জমিন নেতানিয়াহুর দেশ। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন উইংস অফ ডন’। ইজরায়েলের উদ্দেশ্য, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ও পার্বত্য অঞ্চল বিশেষ করে মণিপুর থেকে বনেই মেনাশে সম্প্রদায়ের বহু মানুষকে তেল আবিবে নিয়ে যাওয়া। ইতিমধ্যেই ওই সম্প্রদায়ের ২৫০-এর বেশি সদস্যকে ভারত থেকে আকাশপথে নিজেদের দেশে নিয়ে গিয়েছে নেতানিয়াহুর সরকার।

তবে বনেই মেনাশে কারা? এদের সঙ্গে ইজরায়েলের সম্পর্কই বা ঠিক কী ? কেন এই উপজাতিকে নিজদের দেশে নিয়ে যেতে চাইছে ইজরায়েল সরকার? এমন একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে। কথিত আছে, বনেই মেনাশে সম্প্রদায়ের মানুষ আদতে চিন, কুকি ও মিজো উপজাতির একটি অংশ। এরা নিজেদের মেনাশের একটি বংশধর বলে দাবি করে। মেনাশ হল বহু বছর আগে ইজরায়েলের হারিয়ে যাওয়া একটি উপজাতি। একসময়ে আসিরীয়দের আক্রমণে তাঁরা ঘুরতে ঘুরতে ভারতে চলে আসে। তখন থেকেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর ও মিজোরামে বসতি স্থাপন করে। প্রায় ১০ হাজার বনেই মেনাশে সম্প্রদায়ের মানুষ থাকতে শুরু করে ভারতে।

অনেকেরই মতে, ইহুদিরা বরাবরই ভারতকে বিশ্বাস করে এসেছে। সেই সঙ্গে নিজেদের সুরক্ষার স্থান হিসেবে ভারতকেই বরাবর নিরাপদ ভেবেছে। কারণ এই দেশে ধর্মীয় দিক থেকে নির্যাতন বা নিপীড়ন হতে হয়নি কাউকে। বনেই মেনাশে উপজাতি আদতে ইহুদি ধর্ম পালন করে এবং তাদেরই সমস্তরকমের ঐতিহ্য মেনে চলে। ঠিক সেই কারণে মেনাশে সম্প্রদায়ের মানুষ ভারতে বসবাস শুরু করে। বলাবাহুল্য, মণিপুরে এদের কুকি বলা হয়ে থাকে।

আরও পড়ুন: ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

বর্তমানে এই উপজাতির সদস্য সংখ্যা কমে ৫ হাজারে নেমে এসেছে। তবে ইজরায়েল সরকারের আসল উদ্দেশ্য দ্রুততার সঙ্গে ওই ৫০০০ মানুষকে ভারত থেকে নিজেদের দেশে নিয়ে যাওয়া। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ‘হামাস ও ইরানের সঙ্গে দিনের পর দিন যুদ্ধ করার ফলে ইজরায়েলেরও অনেক ক্ষতি হয়েছে। বহু সেনা যেমন নিহত হয়েছে ঠিক তেমনই একাধিক শ্রমিকেরও মৃত্যু হয়েছে। যার ফলে ওই দেশের অভ্যন্তরে শ্রমিকের সংখ্যা হ্রাস পেয়েছে। কর্মশক্তি বৃদ্ধি পাচ্ছে না। দেশের অর্থনীতি চরম সঙ্কটের মধ্যে। ঠিক এই কারণেই বনেই মেনাশে সম্প্রদায়ের মানুষদের নিজেদের দেশে নিয়ে গিয়ে কাজে লাগাতে চাইছে ইজরায়েল। নেতানিয়াহুর সরকার চাইছে, এদের কাজে লাগিয়ে দেশের কর্মশক্তি বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে।’

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?